Thursday, April 2, 2026

ক্ষতিপূরণ পেতে মুচলেকা বাধ্যতামূলক করলো মেট্রো কর্তৃপক্ষ

Date:

Share post:

মেট্রোর কাজের জন্য বৌবাজার এলাকায় ঘরছাড়াদের পরিবার পিছু 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে মেট্রো কর্তৃপক্ষ। ইতিমধ্যে অনেককেই চেক বা সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠিয়েও দিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে গিয়েই বিপত্তি দেখা দিয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক দাবিদারই একই পরিবারের সদস্য অথচ তাঁরা আলাদা থাকার দাবি করছেন। যেমন কোনও পরিবারের চার ছেলে হলে, তাঁরা প্রত্যেকেই আলাদা থাকার দাবি জানাচ্ছেন।এমনকি, স্বামী-স্ত্রীও আলাদা থাকার দাবি জানিয়ে আলাদা ক্ষতিপূরণও চাইছেন।
তাই মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে ক্ষতিপূরণের টাকা নিতে গেলে এ বার মেট্রো কর্তৃপক্ষকে মুচলেকা দিতে হবে বৌবাজারের ঘরছাড়া পরিবারের সদস্যদের। তথ্যের গরমিল রুখতে এবং ক্ষতিপূরণের টাকা যাতে বেহাত না হয়, তার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মেট্রো।
পুরসভা এবং পুলিশের সাহায্য নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরির কাজ এখনও চলছে।
মেট্রো সূত্রে খবর, ক্ষতিপূরণের টাকা নেওয়ার আগে প্রতিটা পরিবারকেই মুচলেকা দিতে হবে।

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...