Friday, April 10, 2026

পুজোর গানের অ্যালবাম “ভালোবেসে” শুনুন, ফাটিয়ে দিয়েছে

Date:

Share post:

পুজোর গান প্রায় উঠেই যাচ্ছে। রেকর্ড, সিডির জমানাও অতীত। এখন ডিজিটাল মিডিয়ার যুগ। তার মধ্যেই পুরনো আবেশ গায়ে মেখে আত্মপ্রকাশ করল এবারের পুজোর গানের অ্যালবাম “ভালোবেসে”। প্রকাশক রাগা মিউজিক। আটটি বাংলা গানের ডালি সাজিয়ে। কথা রতন গুহ। সুর বিশ্বজিৎ দাস। গানে ছয় শিল্পী । ডাঃ অশোক রায়, মঞ্জুরী শীল, তুলিকা চক্রবর্তী, দেব উত্তম, পূর্ণিমা দাস, গৌরী চন্দ। জমজমাট গানগুলি। অশোক রায়ের পুজোর আগমণী গানটি “বাতাস আমার কানে কানে” তো মুখে মুখে ঘুরবে। তুলিকার “মাগো কোথায় চলে গেলে” অসাধারণ। সুরকার হিসেবে বিশ্বজিৎ যত ভালো, গায়ক হিসেবেও নজরকাড়া। বাকিগুলিও বুঝিয়ে দিয়েছে ঐতিহ্যবাহী বাংলা গান আজও তৈরি হয়। নতুনদের তুলে এনে যে এই মানের কাজ করা যায়, রতন গুহ তার চমক রেখেছেন।

বাগবাজার লাইব্রেরি হলে “ভালোবেসে” ও “প্রাণের ঠাকুর” সিডি দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। ছিলেন সিম্ফনি ও রাগা মিউজিকের কর্ণধার প্রেম গুপ্তা। বাংলা সংস্কৃতিতে তাঁর অবদানের জন্য প্রশংসা করেন কুণাল। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। যে কোনো শ্রোতা “ভালোবেসে” শুনতে পারেন। নানারকম ভালোবাসার স্বাদে মনপ্রাণ ভরে থাকবে।

আরও পড়ুন-খোঁজ নেই, রাজীবকে কি দ্বিতীয় নোটিশ? জল্পনা তুঙ্গে

 

Related articles

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...

আজ স্বরূপনগর-বসিরহাট-বারাসাতের মমতার জনসভা, পদযাত্রা কর্মসূচি মেদিনীপুরে

বাংলার প্রথম দফার নির্বাচন (First phase election ) শুরু হতে দুসপ্তাহেরও কম সময় বাকি। প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে...

কেন্দ্রের ‘তুঘলকি’ সিদ্ধান্তের বিরুদ্ধে পথে শিল্পীরা, অনুদানের দাবিতে কলকাতায় মিছিল

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামলেন থিয়েটার ও পারফর্মিং আর্টিস্টরা। পশ্চিমবঙ্গ পারফর্মিং আর্টিস্ট কমিউনিটির (West Bengal Performing Artists...

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...