Wednesday, March 11, 2026

মঙ্গলে রাজধানীর পথে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কেন্দ্রে দ্বিতীয় মোদি সরকার গঠনের পরে এই প্রথম দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারই মুখ্যমন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন বলে নবান্ন সূত্রে খবর। কুড়ি তারিখ পর্যন্ত দিল্লি থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তাঁর। এই বিষয়ে প্রধানমন্ত্রীর দফতরে আবেদন জানানো হলে বুধবার বিকেল চারটে নাগাদ মুখ্যমন্ত্রীকে সময় দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। রাজ্যের উন্নয়নমূলক কাজে কেন্দ্রের বরাদ্দ এবং এনআরসি ইস্যুতে নরেন্দ্র মোদির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হতে পারে বলে ধারনা।

এদিকে, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে নিয়ে টানাপোড়েন অব্যাহত। রবিবার, ছুটির দিন নবান্নে গিয়ে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়ে আসে সিবিআই। সোমবার, সিবিআই-এর 2 প্রতিনিধি নবান্নে গিয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে আসেন। রবিবারই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর টুইটার হ্যান্ডেলে বলেছিলেন, দেশে সুপার এমার্জেন্সি চলছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
2019-এর লোকসভা নির্বাচনে মোদি সরকার জয় পাওয়ার পরে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু নিহত বিজেপি কর্মীদের পরিবার সেখানে উপস্থিত থাকবে সে কথা আগে থেকে জানানো হয়নি মুখ্যমন্ত্রীকে। এই কারণে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাননি তিনি। এবারের দিল্লি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই সফরের দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

spot_img

Related articles

ঐতিহাসিক! দেশে প্রথম ‘স্বেচ্ছামৃত্যু’র অনুমতি সুপ্রিম কোর্টের

মৃত্যুর নাম যখন ইউথেনেশিয়া (Euthanasia) তখন চোখের সামনে ভেসে ওঠে বছরের পর বছর অসম্ভব যন্ত্রণায় কাটানো কিছু অব্যক্ত...

বিমান নেই, ছদ্মবেশে ট্রেনেই বাড়ি ফিরলেন বিশ্বকাপজয়ী শিবম! 

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 Cricket World Cup)যখন যেভাবে দরকার তখন সেভাবে পারফর্ম করেছেন শিবম দুবে (Shivam Dube)। অথচ সিরিজের...

মেঘ কাটলেই বাড়বে গরম, রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! হলুদ সতর্কতা উত্তরবঙ্গে 

সপ্তাহের তৃতীয় ব্যস্ততম দিনেও রাজ্যের দুর্যোগের পূর্বাভাস। বুধের সকালে মেঘলা আকাশ, রোদের দাপট কম থাকায় তীব্র গরম অনুভূত...

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...