Wednesday, May 20, 2026

মোহালিতে দ্বিতীয় টি-20 ম্যাচ জিতে 2020 বিশ্বকাপের প্রস্তুতির সূচনা করতে চান বিরাট

Date:

Share post:

সিরিজের প্রথম টি-20 ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। ধরমশালায় লাগাতার বৃষ্টি মাঠে বল গড়াতে দেয়নি। ভারত-দক্ষিণ আফ্রিকার টি-20 সিরিজের প্রথম ম্যাচ না খেলেই দুই দেশ পয়েন্ট ভাগ করে বসে আছে। তাই তিন ম্যাচের টি-20 সিরিজে দুই দলের কাছে আজকের ম্যাচ পাখির চোখ।

দক্ষিণ আফ্রিকার ভারত সফরের আগে ওয়েস্ট ইন্ডিজ সফর করে সদ্য ফিরেছেন বিরাটরা। সেই সফরে একদিনের সিরিজ, টেস্ট সিরিজের পাশাপাশি টি-20 সিরিজও নিজেদের পকেটে পুরেছেন কোহলিরা। তাই স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস তুঙ্গে রবি শাস্ত্রীর শিষ্যদের। ধরমশালার মত মোহালিতে বৃষ্টির ভ্রুকুটি সেভাবে নেই। পিচও বেশ ভাল। তাই আপাতত আজ, বুধবারের ম্যাচ জেতাই বিরাটদের কাছে প্রধান লক্ষ্য।

আরও পড়ুন – পন্থকে কার্যত হুঁশিয়ারি টিম ম্যানেজমেন্টের

তরুণ শক্তিতে ভরপুর ‘মেন ইন ব্লু’। যদিও এখনও পরিষ্কার নয় যে, চার নম্বর পজিশনে কে খেলবেন? তবুও ঋষভ পন্থের কাছে এই দ্বিতীয় টি-20 ম্যাচ বড় পরীক্ষা হতে চলেছে। আগেই ভারত অধিনায়ক বলে গিয়েছিলেন যে, প্রোটিয়াদের বিরুদ্ধে টি-20 সিরিজ দিয়ে 2020 টি-20 বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চান তিনি। যদিও বরুনদেবের রোষে প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছে। তাই দ্বিতীয় ম্যাচ দিয়েই এই প্রস্তুতিপর্ব শুরু করতে চান বিরাট।

অন্যদিকে, ফাফ ডুপ্লেসিস দলে রয়েছেন অভিজ্ঞ হাশিম আমলা। এমনকি কুড়ি-বিশের ফরম্যাটে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন কুইন্টন ডি কক। তাঁর নেতৃত্বে ভরসা রয়েছে প্রোটিয়া দলেরও। কোহলিদের মত দক্ষিণ আফ্রিকা দলেও রয়েছে তারুণ্যে ভরা ব্যাটিং ও বোলিং লাইনআপ। এখন এই দুই দলের মধ্যে কোন দল জেতে, সেটাই দেখার।

আরও পড়ুন – লাফিয়ে বাড়ছে বিরাটের আয়

Related articles

অভিষেকের সম্পত্তির তালিকা বিজেপির নেতারা প্রকাশ করছেন না, স্পষ্ট করলেন কুণাল

রাজ্যে বিধানসভা নির্বাচনের একটি উপনির্বাচন এখনও বাকি। ভোট পরবর্তী হিংসায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে একের পর এক...

বাতিল নাকি সংশোধন? কনস্টেবল নিয়োগ নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

রাজ্য পুলিশের সাড়ে এগারো হাজারেরও বেশি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কোন দিকে এগোবে, তা এবার নির্ভর করছে রাজ্যের...

ISL: ইতিহাস সৃষ্টির হাতছানি, ইন্টার কাশীর বিরুদ্ধে সতর্ক অস্কার

২২ বছর পর দেশের সেরা লিগ জয়ের হাতছানি ইস্টবেঙ্গলের( East Bengal) সামনে। ইতিহাস সৃষ্টির দুয়ারে লাল হলুদ। তবে...

নাম বদলে লক্ষ্মীর ভাণ্ডারের ‘নকল’ বিজেপির! অন্নপূর্ণা যোজনায় টাকার সাথে বাড়ল শর্তও

ভোটের আগে যে প্রকল্পকে ‘ভিক্ষা’ বা ‘দান-খয়রাতি’ বলে তীব্র কটাক্ষ করেছিল বিজেপি, ক্ষমতায় আসার পর কার্যত সেই মডেলকেই...