Monday, June 1, 2026

বায়ুসেনার বিমানে সামরিক পোশাকে রাজনাথ

Date:

Share post:

ভারী পোশাকে সজ্জিত হয়ে বৃহস্পতিবার বেঙ্গালুরুর আকাশে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধবিমান তেজস-এ উড়লেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তিনিই প্রথম, যিনি তেজসে চড়লেন। বায়ুসেনার সবুজ জলপাই-ছাপ পোশাক পরে দু-সিটের হালকা ওজনের যুদ্ধবিমানের ব্যাকসিটে উড়লেন 68 বছর বয়সী রাজনাথ সিং। চালকের আসনে ছিলেন এয়ার ভাইস মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি। প্রায় আধঘণ্টা আকাশে ছিলেন তাঁরা। বেঙ্গালুরুর ন্যাশানাল ফ্লাইট টেস্ট সেন্টার থেকে উড়ানের আগে তেজসের বিষয়ে খুঁটিনাটি জেনে নেন প্রতিরক্ষামন্ত্রী। পরে টুইট করে তিনি জানান, তেজসে ওড়া একটি অসাধারণ অভিজ্ঞতা। উচ্চগতিতে ওড়ার ক্ষমতা ও হালকা ওজনের তেজসে রয়েছে একটি ইঞ্জিন। বায়ুসেনার 10টি দুই সিটের তেজস আছে। মূলত বিমানচালকদের প্রশিক্ষণের জন্যই এগুলি ব্যবহৃত হয় বলে বায়ুসেনা সূত্রে খবর।

Related articles

নবান্নে শুভেন্দু-যৌথ মঞ্চ বৈঠক, বাজেটে ডিএ ও নিয়োগে সুখবরের ইঙ্গিত 

নবান্নে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। মহার্ঘ ভাতা (ডিএ) থেকে শুরু করে বকেয়া পরিশোধ, গ্র্যান্ট-ইন-এইড ও অস্থায়ী...

ছুটির দাবিতে নাবালিকার শ্লীলতাহানি-মারধরের অভিযোগ! ধৃত প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তারক্ষী

ছুটির দাবিতে বাড়িতে এসে তাণ্ডব। নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। প্রাক্তন মন্ত্রীর দীর্ঘদিনের নিরাপত্তারক্ষী সঞ্জু শর্মাকে (Security guard Sanju Sharma)...

মারলে মারবে, গ্রেফতার হব: অনুমতি না পেলেও পথে নামার ডাক তৃণমূল সুপ্রিমোর

মঙ্গলবার আমি কর্মসূচিতে যাব। অনুমতি না দিলে দেবে না! রাস্তায় বসব। গ্রেফতার করলে করবে। আমাকে বাংলায় গণতান্ত্রিক আন্দোলন...

সই-বিতর্কে এবার কালীঘাটে সিআইডি! ‘অসুস্থ’ অভিষেকের বাড়ি ঘিরে ভিডিওগ্রাফি

ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে সিআইডি। সই জাল কাণ্ডে সোমবার ভবানী ভবনে হাজিরার নির্দেশ থাকলেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে...