Friday, June 26, 2026

রাজীব “অন্তর্ধান” রহস্য: নবান্নে চাপ বাড়িয়ে একাধিক ফোন নম্বরের হদিশ পেতে চাইছে সিবিআই

Date:

Share post:

ADG CID আইপিএস রাজীব কুমার খুব দক্ষ অফিসার এবং প্রযুক্তিতে পারদর্শী। তাই রাজীবের সঙ্গে পাল্লা দিতে এবং তাঁকে নাগালে পেতে বিশেষজ্ঞ টেকনিক্যাল টিম তৈরি করেছে সিবিআই। কার্যত “ফেরার” রাজীব কুমারকে সবদিক থেকে ঘিরে ফেলতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

একইসঙ্গে রাজীব কুমার কী কারণে একাধিক ফোন নম্বর ব্যবহার করতেন, তা নিয়েও খোঁজখবর চালাচ্ছে সিবিআই।
এক্ষেত্রে তদন্তের আওতায় এসেছে রাজীবের একাধিক মোবাইল নম্বর। সরকারিভাবে অফিসারদের একটি মোবাইল নম্বর থাকে। যার খরচ দেয় প্রশাসন। এরজন্য অর্থ দফতর থেকে প্রয়োজনীয় অনুমতিও নিতে হয়। এই নম্বর সরকারিভাবে বিভিন্ন জায়গায় নথিভুক্ত থাকে। ফলে ওই নম্বরেই যোগাযোগ করেন প্রশাসনের আধিকারিকরা।

তবে সিবিআই সূত্রে জানা যাচ্ছে, রাজীবের একাধিক নম্বর প্রশাসনের অনেকেই নাকি জানতেন। তাঁরা ওইসব নম্বরে মাঝেমধ্যে ফোনও করতেন বলে খবর রয়েছে সিবিআইয়ের কাছে। অথচ প্রশাসনের কাছে যখন তাঁর মোবাইল নম্বরের বিষয়ে জানতে চাওয়া হয়, তখন একটি নম্বরের কথাই বলা হয়। এবং সেটি যে বন্ধ, সেকথাও জানানো হয়। অথচ তিনি যে একাধিক নম্বর ব্যবহার করেন, তা প্রশাসনের শীর্ষকর্তাদের অনেকেই জানতেন। যা খাতায়কলমে নথিভুক্ত ছিল বলে জেনেছে সিবিআই। তারপরেও কেন তা দেওয়া হল না, তা তদন্ত করে দেখা হচ্ছে। একটি নম্বর বাদে অন্য মোবাইলের খরচ সরকার দিত কি না, তা যাচাই করে দেখা হচ্ছে। এই সংক্রান্ত কাগজপত্র জোগাড় করা হচ্ছে। এই বিষয়টিও প্রশাসনের কাছে নতুন করে জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছে সিবিআই।

এদিকে আজ বৃহস্পতিবার সারদা মামলায় রাজীব কুমার সংক্রান্ত আবেদনের শুনানি হওয়ার কথা আলিপুর এসিজেএমের কাছে।

আরও পড়ুন-রাজীব স্যরের Distance Education

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...