Saturday, April 4, 2026

সারদার পরে রোজভ্যালিকাণ্ডে রাজীব কুমারকে নোটিশ

Date:

Share post:

সারদাকাণ্ডের পরে এবার রোজভ্যালি কাণ্ডের নিয়েও জিজ্ঞাসাবাদ করতে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে তলব করল সিবিআই। সূত্রের খবর, রবিবার, 34 নম্বর পার্কস্ট্রিটে এডিজি-সিআইডি আবাসনে গিয়ে নোটিশ দিয়ে আসেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এর আগে রাজীব কুমারকে তলব করে দুটি নোটিশ দিয়েছে সিবিআই। তবে সেগুলি সবই সারদা মামলা সংক্রান্ত। কিন্তু তারপরেও খুঁজে পাওয়া যায়নি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে। আদালত থেকে ছাড়পত্র পেয়ে রাজীব কুমারের খোঁজে হন্যে হয়ে ঘুরছে সিবিআইয়ের দল। একই দিনে কলকাতা তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছোট ছোট দলে ভাগ হয়ে অভিযান চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা। কিন্তু খোঁজ নেই রাজীবের। এই পরিস্থিতিতে তাঁকে তদন্তে আরও জড়াতে রোজভ্যালি কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে তলব করল সিবিআই। সূত্রের খবর, সেই নোটিশ দিয়ে আসা হয়েছে রাজীব কুমারের বাড়িতে।

আরও পড়ুন-রাজীবের গতিবিধি আন্দাজ করতে গাড়ির “লগ বুক”-কে হাতিয়ার করছে সিবিআই

 

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...