Thursday, April 9, 2026

আন্ডারওয়ার পরিয়ে ভরা বাজারে 13 অভিযুক্তকে ঘুরিয়ে অভিনব শাস্তি পুলিশের

Date:

Share post:

হরিয়ানার কুখ্যাত এক দুষ্কৃতীকে থানা থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় 13 জন অভিযুক্তকে আন্ডারওয়ার পরিয়ে জনবহুল বাজারে ঘোরানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, বিক্রম গুজ্জর ওরফে পাপলা নামে ওই দুষ্কৃতীর বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ রয়েছে। চলতি মাসের শুরু দিকে তাকে গ্রেফতার করে রাজস্থানের আলোয়ার জেলার বেহরর থানার পুলিশ।

পাপলাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার পরই তার সঙ্গীরা থানায় হামলা চালায়। তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য জোর করে থানায় ঢুকে পড়ে তার অন্তত জনা 25 শাগরেদ। এরপর থানায় ঢুকে এলোপাথাড়ি গুলিও চালাতে থাকে ওই দুষ্কৃতীরা। তখন কর্তব্যরত পুলিশকর্মীদের কার্যত বন্দি করে থানার লকআপ ভেঙে পাপলাকে তারা ছাড়িয়ে নিয়ে চলে যায়।

ওই ঘটনায় পুলিশের তরফে বিশাল টিম গঠন করে দুষ্কৃতীদের খোঁজে শুরু হয় তল্লাশি। অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ 13 জনকে গ্রেফতার করে। রবিবার তাদের ‘শাস্তি’ দিতে বেহররের একটি জনবহুল বাজারে আন্ডারওয়ার পরিয়ে ঘোরানো হয়।

পুলিশ সুপার আমনদীপ সিং কাপুর ও সহকারি পুলিশ সুপার করণ শর্মা-সহ বিশাল বাহিনীর ঘেরাটোপে তাদের ঘোরানো হয়। যদিও পুলিশের তরফে জানানো হয়, ওই দুষ্কৃতীরা শূন্যে গুলি ছুঁড়ে কীভাবে পাপলাকে নিয়ে পালিয়েছিল, সেই ঘটনার পুর্ননির্মাণ করতেই তাদের বাজারে নিয়ে আসা হয়েছিল।

আরও পড়ুন-মঙ্গলে নয়, বুধবার হাইকোর্টে রাজীব মামলার শুনানি

 

Related articles

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...