Tuesday, June 9, 2026

স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা: শারদোৎসবে বুদ্ধর নতুন বই

Date:

Share post:

স্বপ্ন নাকি স্বপ্নভঙ্গ? যা হতে পারত অথচ যা হয়নি? চিনকে ঘিরে আমাদের মধ্যে কোথাও উন্মাদনা, কোথাও বিদ্বেষ। বিপরীতমুখী নানা ভাষ্য। এবার সেই চিনকেই বস্তুনিষ্ঠ পর্যালোচনায় তুলে ধরছেন বুদ্ধদেব ভট্টাচার্য। শারদোৎসবের প্রাক্কালে প্রকাশিত তাঁর নতুন বই ‘স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা’। সিপিএম নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর এই বই চিনে সমাজতন্ত্র নির্মাণের বিপুল ও বিচিত্র অভিজ্ঞতার সংক্ষিপ্ত অথচ তীক্ষ্ণ পর্যবেক্ষণ। ন্যাশনাল বুক এজেন্সির প্রকাশিত বইটির দাম ষাট টাকা।

এদিকে বুদ্ধবাবুর বই ছাড়াও গণশক্তির শারদ সাহিত্য সংকলন প্রতিবারের মত এবারও প্রকাশ করছে সিপিএম রাজ্য কমিটি। বড়দের সিরিয়াস লেখালিখির পাশাপাশি ছোটদের পাতা গণশক্তি শারদসংখ্যার অন্যতম আকর্ষণ। সিপিএম নেতাদের মধ্যে প্রতিবারের মত এবারও লিখেছেন সীতারাম ইয়েচুরি, সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, মানিক সরকার, মহম্মদ সেলিম, বৃন্দা কারাত প্রমুখ। বিশিষ্টজনদের মধ্যে লেখক তালিকায় আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, ইরফান হাবিব, শংকর, তরুণ মজুমদার, সন্দীপ রায়। এবারের সংকলনে প্রবন্ধ ছাড়াও আছে গল্প, উপন্যাস, নাটক, বিশেষ রচনা, সাক্ষাৎকার, খেলা, ভ্রমণ। ছোটদের জন্য আছে ছড়া, কবিতা, কার্টুন। শারদ সংখ্যার দাম 120 টাকা।

আরও পড়ুন-মঙ্গলে নয়, বুধবার হাইকোর্টে রাজীব মামলার শুনানি

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...