Tuesday, March 24, 2026

বুধবার শুনানি হচ্ছে, তবে হাইকোর্টের “আত্মসমর্পণ” পরামর্শ অস্বস্তি বাড়লো রাজীবের

Date:

Share post:

আলিপুরে নিম্ন আদালতে আর্জি খারিজ হওয়ার পর মঙ্গলবার কলকাতা হাইকোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আগাম জামিনের আবেদন করেন ADG CID রাজীব কুমারের আইনজীবী দেবাশিস রায়। আগামীকাল বুধবার বিচারপতি সহিদুল মুন্সির ডিভিশন বেঞ্চ দুপুর আড়াইটা এই মামলার শুনানির নির্দেশ দিয়েছেন।

যদিও ডিভিশন বেঞ্চের অপর বিচারপতি শুভাশিস দাশগুপ্তের পর্যবেক্ষণে চরম অস্বস্তিতে রাজীব কুমার শিবির। বিচারপতি শুভাশিস দাসগুপ্ত রাজীবের আইনজীবিদের তার মক্কেলকে আত্মপক্ষ সমর্থনের পরামর্শ দেন।

এদিন রাজীব কুমারের আইজীবীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি বলেন, “আপনার মক্কেল আত্মপক্ষ সমর্থন করছেন না কেন? ওনাকে বলুন আত্মসমর্পণ করতে।” বিচারপতির এই মন্তব্যের পর কিন্তু আইনি মহল মনে করছে, আগাম জামিন সংক্রান্ত মামলায় হাইকোর্টেও ধাক্কা খেতে পারেন কলকাতার প্রাক্তন নগরপাল।

আরও পড়ুন-এবার রাজীব কুমারের খোঁজে মেচেদার হোটেলে হানা দিল সিবিআই

 

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...