Tuesday, March 24, 2026

রেশন ও ভোটার কার্ডে নাম তুলতে জেলায় ভুয়ো এজেন্ট চক্রের অভিযোগ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী অভিযোগ করলেন, বেছে বেছে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে৷ শাসকদলের কর্মীদের হেনস্থা করা হচ্ছে৷ কিন্তু বিরোধী দলের অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷
রেশন ও ভোটার কার্ডে নাম তোলার জন্য জেলায় জাল এজেন্ট চক্র তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷ বিষয়টি পুলিশকে দেখার পরামর্শ দেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রেশন কার্ড ও ভোটার কার্ড করার নামে জাল এজেন্ট রাস্তায় নেমেছে ৷ নাম তোলার জন্য বা সংশোধনের জন্য টাকা নিচ্ছে৷ এটা বেআইনি৷ পুলিশ নজরে রাখুন৷ তাঁর সাফ কথা,এজেন্টরা কোনও রাজনৈতিক দলের সদস্য নয়৷

আরও পড়ুন – সন্তান নিয়ে পালাচ্ছে চোর, ভেবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন মা! তারপর…

Related articles

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...