Tuesday, March 24, 2026

মহালয়ার সাতদিন আগেই শারোদৎসবে মেতে ওঠে শেওড়াফুলি রাজবাড়ি

Date:

Share post:

পুজো আসতে আর মাত্র কয়েক দিন বাকি। শনিবার মহালয়া। কিন্তু তার আগেই বা বলা ভাল মহালয়ার সাতদিন আগে কৃষ্ণনবমী তিথি মেনে বোধন দিয়ে শুরু হয় হুগলীর শেওড়াফুলি রাজবাড়ির দুর্গাপুজো। মঙ্গলঘট বসিয়ে চণ্ডীপাঠ দিয়ে শুরু হয় রাজবাড়ির মা সর্বমঙ্গলা দেবীর আরাধণা।

প্রতি বছরের মতো বোধনের দিন পরিবারের সকলে একত্রিত হয়ে ইলিশ মাছ, পরোটা রান্না করে খান। সেইদিন রাজবাড়িতে কোনও অন্ন হয় না।

আরও পড়ুন – ঐতিহ্য, সাবেকিয়ানা, নিষ্ঠা আর সৌভ্রাতৃত্বের মিশেল 300 বছরের প্রাচীন চৌধুরী বাড়ির পুজো

সর্বমঙ্গলা দেবী দশভূজা। তবে কার্তিক ও সরস্বতী থাকেন না। চালের নৈবেদ্য, ফল, মিষ্টি, লুচি সহ বিভিন্ন পদের ভাজা ও দুধ দেওয়া হয় প্রসাদ হিসাবে। কোনও অন্ন ভোগ দেওয়া হয় না দেবীকে। মন্দিরের গর্ভগৃহে পূজারী ছাড়া পরিবারের পুরুষ ও মহিলা কেউ প্রবেশ করতে পারেন না। আগে সন্ধীপুজোয় মহিষ বলি হলেও বর্তমানে চালকুমড়ো ছাড়া আর কিছু বলি হয় না।

বিসর্জনের দিন দেবীর ঘট বিসর্জন হয়। তাই বিসর্জনের পরেও পরিবারের কোনও দুঃখ থাকে না সদস্যদের। হুগলীর শেওড়াফুলি এই রাজবাড়ির আরাধ্দেযা দেবীকে দেখতে পুজোর দিনগুলিতে ‘ওয়েস্টবেঙ্গল ট্যুরিজ্যম’ ও ‘সেন্ট্রাল ট্যুরিজ্যম’ থেকে দর্শনার্থীদের নিয়ে আসা হয়। ইতিমধ্যে বেসরকারি 15 টি ট্যুরিজ্যম সংস্থা যোগাযোগ করেছে এবারের পুজো দেখতে রাজবাড়িতে দর্শনার্থীদের নিয়ে আসার জন্য। সব মিলিয়ে এক অনন্য শারদীয়া উপভোগ করে এই এলাকার লোকজনেরা, তা বলাই যায়।

আরও পড়ুন – তাঁতির ঘর থেকে সরাসরি শাড়ি গড়িয়াহাটের ‘আপণে’

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...