Tuesday, March 24, 2026

শনিবার সিএবির বার্ষিক সাধারণ সভা

Date:

Share post:

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবির মসনদে ফের বসেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সচিব পদে ফের বহাল থাকছেন অভিষেক ডালমিয়া। আগামিকাল, শনিবার দীর্ঘ চার বছর পর সিএবির বার্ষিক সাধারণব সভা।

লোধা কমিটর সুপারিশ মেনে সুশান্তরঞ্জন উপাধ্যায়কে নির্বাচনী অফিসার নিয়োগ করেছিল সিএবি। বৃহস্পতিবার রাতে তিনিই এক বিবৃতি দিয়ে জানিয়েছিলেন যে, সভাপতি পদে থাকছেন মহারাজই। সহসভাপতি হিসেবে নরেশ ওঝা, সচিব পদে অভিষেক ডালমিয়া, যুগ্ম-সচিব পদে দেবব্রত দাস ও কোষাধ্যক্ষ পদে দেবাশিস গঙ্গোপাধ্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আগামিকাল বিকেলে সিএবিতে বার্ষিক সাধারণ সভা হবে। কোনও পদে প্রতিদ্বন্দ্বিতা না হওয়ায় নির্বাচন প্রক্রিয়া হবে না। তাই শুধুমাত্র এজিএম-এর অন্যান্য নিয়মমাফিক কাজ সারা হবে।

আরও পড়ুন – ক্রিকেটকে ‘আলভিদা’ জানানোর এত মাস পরেও অভিযোগের সুর যুবির গলায়

Related articles

জেলা নিয়ে বৈঠকে সভাপতি নীতীন নবীন, সেই জেলার বিজেপি কর্মীরা কলকাতায় বিক্ষোভে!

রাজনৈতিক দ্বিচারিতা করতে গিয়ে বঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। গোটা বাংলা জয় করে...

ভোটে গাড়ি চাওয়া: আইন মেনেই কাজ ট্রাফিক পুলিশের, স্যোশাল মিডিয়ায় হাওয়া গরম করার চেষ্টা অরিত্রর

ভোটের জন্য গাড়ি চাওয়া নিয়ে নেট মাধ্যমে হাওয়া গরম করার চেষ্টা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একতরফা...

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...