Sunday, March 22, 2026

মুকুল রায়কে অতিরিক্ত সময় দিতে নারাজ সিবিআই

Date:

Share post:

বিজেপি নেতা মুকুল রায়কে অতিরিক্ত সময় দিতে নারাজ সিবিআই। শনিবারই তাঁকে হাজিরা দেওয়ার জন্য দ্বিতীয় নোটিশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দলীয় কাজের জন্য শুক্রবার নিজাম প্যালেসে যাননি মুকুল। সূত্রের খবর, তার বদলে তাঁর প্রতিনিধিরা গিয়ে একটি চিঠি দেন। সেখানে মুকুল লেখেন, ২ তারিখ পর্যন্ত দলীয় কাজে ব্যস্ত থাকবেন তিনি। সিবিআই সূত্রে খবর, তাঁকে সময় দিতে নারাজ তারা। মুকুল রায়ের প্রতিনিধির হাতেই পালটা নোটিশ দিয়ে কেন্দ্রীয় তদন্তকারীরা জানিয়ে দেন, শনিবারই হাজিরা দিতে হবে বিজেপি নেতাকে।

সূত্রের খবর, ধৃত আইপিএস এসএমএইচ মির্জার মুখোমুখি বসিয়ে মুকুল রায়কে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নারদের স্টিং ভিডিও-র নারদের একটি অংশে কোটি টাকার লেনদেনের প্রসঙ্গ রয়েছে। যদিও ওই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ। ওই অংশটি চালিয়েই জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। তবে বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপারের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেননি মুকুল। তিনি জানান, ব্যবস্থা সংক্রান্ত বিষয়েই মির্জার সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি। তবে, কোনও টাকা লেনদেনের কথা বলেননি। তদন্তকারীদের আশা মির্জাকে জেরার মাধ্যমেই জট খুলতে শুরু করবে নারদকাণ্ডের।

আরপ্প পড়ুন – দলীয় কাজের অজুহাতে হাজিরা এড়ালেন মুকুল

Related articles

কলকাতার ক্রীড়াক্ষেত্রে নয়া উদ্য়োগ, জোকায় প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং সেন্টার

কলকাতা মানেই খেলা পাগল একটা শহর। চিরাচরিত ক্রিকেট-ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার জোকায় গড়ে উঠল রাজ্যের প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং...

আইপিএল শেষেই বিদায় নেবেন ধোনি? আরসিবির কাছে কোহলির দাবি ঘিরে শোরগোল

অপেক্ষা মাত্র কয়েকদিনের, তারপরই শুরু ক্রিকেট ও বিনোদনের মহা ধামাকা আইপিএল (IPL)। আইপিএলে যে কয়েকজন মহারথীর দিকে বাড়তি...

কমিশনের নির্দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ: ভাঙড়ে পরিদর্শনে সিপি অজয় নন্দা

নির্বাচন ঘোষণার সময়ই শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। নিজেদের প্রতিশ্রুতি রাখতে যথেচ্ছভাবে...

দামের নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র সরকার: সোম থেকে বিমান ভাড়া বাড়ার আশঙ্কা

তেলের দাম বাড়বে না। পশ্চিম এশিয়ার যুদ্ধে ভারতের জনজীবনে কোনও প্রভাব পড়বে না। নরেন্দ্র মোদির মন্ত্রিসভার মন্ত্রীরা এইসব...