Wednesday, June 10, 2026

হায়দরাবাদ ক্রিকেটের সুসময় ফেরানোই একমাত্র লক্ষ্য আজহারের

Date:

Share post:

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নয়া সভাপতি হয়েছন ভারতের প্রাক্তন ক্রিকেটার আজহারউদ্দিন। আর নয়া দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েই আজহার জানিয়ে দিলেন যে, হায়দরাবাদ ক্রিকেটের সোনার সময় ফেরানোই একমাত্র লক্ষ্য তাঁর।

এর আগেও 2017 সালে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হতে চেয়ে আবেদন করেছিলেন আজহার। কিন্তু টেকনিক্যাল কারণে তাঁকে বাতিল করা হয়েছিল। তবুও হার না মানা মনোভাব নিয়ে এগিয়ে যান ভারতের এই প্রাক্তনী। এবার তাঁর সেই ধৈর্য্য বৃথা গেল না। মোট 223টি ভোটের মধ্যে 147টি ভোট পেয়ে দাপটের সঙ্গে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মসনদে বসলেন তিনি।

আরও পড়ুন – টেস্ট ওপেনার হিসেবে ‘ফ্লপ’ রোহিত

ভারতকে অনেক দিন নেতৃত্ব দিয়েছেন আজহার। আর এবার এইচসিএ-র ব্যাটন ধরলেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধান লক্ষ্য হল, হায়দরাবাদ ক্রিকেটের সুসময় ফেরানো। গত তিন বছরে অনেক ভুগতে হয়েছে আমাদের। যদিও কাজটা সহজ নয়। তবে আমরা অতীতের গৌরব ফেরাতে কঠোর পরিশ্রম করব। যেহেতু প্যানেলের পুরোপুরি সমর্থন রয়েছে,, সেহেতু আমরা একটানা কাজ করে যেতে পারব।’

প্রসঙ্গত, বাইশ গজে সফলতার পর সিএবির প্রশাসকের ভূমিকায় একইভাবে সফল হয়েছেন ভারতের আর এক প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আজহার এবার এইচসিএ-র প্রশাসকের ভূমিকা সফলভাবে পালন করতে পারেন কিনা, সেটাই দেখার।

আরও পড়ুন – ভেজা পিচে প্র্যাকটিসের ভিডিও পোস্ট সচিনের

Related articles

“এই মুহূর্তে আমার সমস্ত মনোযোগ…”: জেলমুক্তির পরে প্রথম পোস্টে কাকে স্মরণ অর্পিতার!

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২ বছর ৪ মাস জেলে কাটিয়ে ২০২৪-এর নভেম্বরে মুক্তি পান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের...

আফগান-পাক সীমান্তে বিমান হানায় ১১ জন শিশু-সহ মৃত ২৬

ফের আফগান-পাক (Afganistan-Pakistan Conflict) সীমান্তে ভয়াবহ বিমানহানা চালাল পাকিস্তানের বায়ুসেনা। ঘটনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। মঙ্গলবার রাত থেকেই...

দিল্লিতে কংগ্রেস-তৃণমূলের কাছাকাছি আসা: বহিষ্কৃত ঋতব্রতকে জবাব কুণালের

কেন্দ্রে নতুন করে কংগ্রেস ও তৃণমূলের জোট জল্পনা। দুই দলের দুই শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরপর দুই দিন ধরে...

কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক!

ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক খুন কানাডায়। মৃতের নাম তরুণ বালি। অন্টারিও প্রদেশের হার্স্ট শহরে কর্তব্যরত অবস্থায় তাঁকে গাড়ি...