Tuesday, March 24, 2026

*রাজীবের বাড়তি ছুটির কোনও অনুমোদনই নেই*

Date:

Share post:

বুধবার, 25 সেপ্টেম্বর, শেষ হয়েছে তাঁর ছুটির মেয়াদ। বৃহস্পতিবার কাজে যোগ দেওয়ার কথা ছিলো।কিন্তু ভবানী ভবনে আসেননি তিনি। শুক্রবারও ছিলেন গরহাজির। জল্পনা চলছিলো, ছুটির মেয়াদ বাড়িয়ে 30 সেপ্টেম্বর পর্যন্ত করার যে আর্জি পেশ করেছেন, তা নাকি মঞ্জুর হয়েছে।

কিন্তু নির্ভরযোগ্য সূত্রের খবর, ‘ফেরার’ রাজীব কুমার আদৌ ছুটির মেয়াদ বৃদ্ধির আবেদন করেছিলেন কিনা সেটাই স্পষ্ট নয়। সরকারি অবস্থান স্পষ্ট করা হয়েছে। বলা হয়েছে, প্রশাসনিকভাবে রাজীবের বাড়তি ছুটির অনুমোদনই নেই। শুধু তাই নয়, বৃহস্পতিবার থেকে দফতরে রাজীবের গরহাজিরাকে ‘অনুপস্থিত’ হিসেবে দেখতে বলা হয়েছে। নবান্নের খবর, ADG-CID-র অফিসে না আসাকে ‘নট প্রেজেন্ট ইন অফিস’ হিসাবে গণ্য করারই নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে,
রাজীবের গরহাজিরা নিয়ে কড়া মনোভাবই প্রদর্শন করতে চলেছে নবান্ন। ছুটি শেষ হওয়ার পরেও কাজে যোগ না দেওয়াকে ‘অবৈধ ভাবে ছুটি’ হিসাবে ধরা হচ্ছে। নবান্নের শীর্ষ মহলের বক্তব্য, এ রাজ্যে কোনও IPS-এর এভাবে ছুটির মেয়াদ শেষে না জানিয়ে ছুটি কাটানোর নজির নেই। প্রশাসনের বক্তব্য,ছুটিতে থাকার সময়ে যে কেউই উপযুক্ত কারন দেখিয়ে সেই ছুটির মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারেন। রাজীবের ক্ষেত্রে DG-র হাতে রয়েছে ADG পদমর্যাদার অফিসারদের ছুটির মেয়াদ বাড়ানো-কমানোর ক্ষমতা। কিন্তু রাজীবের ক্ষেত্রে ছুটি চাওয়া বা তা মঞ্জুরের কোনও খবর নেই।
নবান্ন বিষয়টি নিয়ে আইনি পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। আইন বলছে, কোনও অফিসারের ছুটির মেয়াদ বাড়ানোর আবেদন গ্রাহ্য না হলে বা অনুমোদিত সময়ের পরেও তিনি কাজে যোগ না-দিলে সংশ্লিষ্ট অফিসারকে নোটিস দেওয়া হতে পারে। শো-কজ করা হতে পারে। নোটিসের জবাব না-মিললে পুলিশে জেনারেল ডায়েরি করার বিধানও আছে। নজির আছে বিভাগীয় তদন্তেরও। অনুপস্থিতি নিয়ে রাজীব বা তাঁর অফিস সরকারিভাবে এখনও কিছু বলেননি।
নবান্নের সিদ্ধান্ত, রাজীবের ছুটির মেয়াদ বাড়িয়ে প্রশ্নের মুখ পড়তে চায়না সরকার।

Related articles

প্রধানমন্ত্রী ও দিল্লির মুখ্যমন্ত্রী সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রাণনাশের হুমকি!

ভোটের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে(Rekha Gupta) প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ইমেল...

বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স, দিনশেষে দালাল স্ট্রিটে রক্তক্ষরণের আশঙ্কা বিশেষজ্ঞদের!

মার্কিন প্রেসিডেন্টের 'ভুয়ো' আশ্বাসে সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনের শুরুতে সেনসেক্স (Sensex) বাজারে চওড়া হাসি। ঊর্ধ্বমুখী নিফটিও (Nifty)। টাকার...

কমিশনের নির্দেশিকায় বিজেপির স্ট্যাম্প! গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, তোপ অভিষেকের

নির্বাচন কমিশনের (ECI) নির্দেশিকায় বিজেপির (BJP ) স্ট্যাম্প! অফিসিয়াল এই স্ট্যাম্পটাই প্রমাণ করে, নির্বাচন কমিশন বিজেপির বি-টিম। বিজেপির...

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...