Saturday, June 13, 2026

শেখ হাসিনার পুজো উপহার হিসাবে বাংলাদেশ থেকে রবিবার আসছে ইলিশের প্রথম চালান

Date:

Share post:

সাত বছর পর দুর্গাপুজো উপলক্ষে ভারতে ৫০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। অনেকেই এটাকে বলছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুজো উপহার।

আর তারই অংশ হিসেবে রবিবার, ২৯ সেপ্টেম্বর প্রথম চালানে বেনাপোল দিয়ে ২৪ মেট্রিক টন ইলিশ আসছে ভারতে। প্রতি কেজি ইলিশ ৬ ডলার মূল্যে রপ্তানি করা হচ্ছে। এর আগে ২০১২ সালে শেষবারের জন্য ওপার বাংলা থেকে পদ্মার ইলিশ এসেছিল এপারে। কিন্তু তারপর থেকে ইলিশের যোগান কম হয় বাংলাদেশ তা আর এদেশে পাঠায়নি।

আরও পড়ুন – মহালয়াতে এপার বাংলাকে শেখ হাসিনার উপহার! ৭ বছর পর ঢুকছে পদ্মার ইলিশ

ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ছাড় দেওয়া হবে ইলিশের চালানে। এই বিষয়টি জানিয়েছেন সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স এমি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির প্রতিনিধি সৈয়দ মহিদুল হক জানান, বাণিজ্য মন্ত্রক থেকে পুজো উপলক্ষে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ অক্টোবরের মধ্যে ৫০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির নির্দেশ দেওয়া রয়েছে।

সেজন্য রবিবার দুপুরে ২৪ মেট্রিক টন ইলিশের প্রথম চালান ভারতে রপ্তানি হবে। ইলিশের রপ্তানিকারক প্রতিষ্ঠান ঢাকার গাজীপুরের অ্যাকুয়াটিক রিসোর্ট লিমিটেড। আমদানিকারক ও সিঅ্যান্ডএফ হচ্ছে কলকাতার নাজ ইমপেক্স প্রাইভেট লিমিটেড।

আরও পড়ুন – অবশেষে উঠলো টন টন ইলিশ, আশা, এবার দাম মধ্যবিত্তের আয়ত্তে

Related articles

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...