Tuesday, June 16, 2026

দিকে দিকে ‘হংকং মার্চ’, চিনের প্রতিষ্ঠা দিবসে ‘শোক দিবস’ পালনের ডাক প্রতিবাদীদের

Date:

Share post:

চিনের ‘সর্বগ্রাসী’ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিয়ে হংকং-এর স্বাধীনতা শ্লোগান ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। মাসাধিককাল ধরে চলা আন্দোলন- বিক্ষোভের আঁচ দেশে দেশে ছড়িয়ে পড়েছে। হংকংয়ের গণতন্ত্রের পক্ষে বিশ্ব জনমত গড়ে তুলতে পৃথিবীর বহু দেশে চিনের বিরুদ্ধে প্রতীকী বিক্ষোভ দেখানো হচ্ছে। রবিবার নিউইয়র্ক, লন্ডন, প্যারিস, সিডনি সহ বিশ্বের 12 টি দেশের 29 টি শহরে হংকংয়ের স্বাধীনতার শ্লোগান তুলে চিনের আগ্রাসনের বিরুদ্ধে সরব হন প্রতিবাদীরা। একইসঙ্গে হংকং-এ পথে নামেন 10 লক্ষাধিক বিক্ষোভকারী। পুলিশের প্রতিরোধ রুখতে বিক্ষোভকারীরা মাথায় হেলমেট, মুখে গ্যাস-মুখোশ ও সারা শরীর ঢাকা যুদ্ধের পোশাক পরে রাস্তায় নেমেছিলেন। সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক প্রচার চলে। একাধিক জায়গায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রতিবাদীদের বক্তব্য, 1997 সালে ব্রিটেন হংকংকে চিনের হাতে ফিরিয়ে দেওয়ার পর থেকে হংকংবাসীর গণতান্ত্রিক অধিকার ও জীবনযাত্রার ব্যাপক অবনমন ঘটেছে। বর্তমান পরিস্থিতির বদলের দাবিতে তাই কাল মঙ্গলবার চিনের প্রতিষ্ঠা দিবসে শোক দিবস পালনের ডাক দিয়েছেন হংকংয়ের প্রতিবাদীরা।

আরও পড়ুন-ইন্ডোরে অমিত শাহের সভামঞ্চেই বিজেপিতে যোগ দিচ্ছেন সব্যসাচী, সল্টলেকে জোর জল্পনা

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...