Tuesday, June 16, 2026

শালিমার স্টেশনে নির্মীয়মাণ শেড ভেঙে আহত ছয়

Date:

Share post:

শালিমার স্টেশনের নির্মীয়মাণ শেড ভেঙে আহত ছয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।

প্লাটফর্মে উপর শেড তৈরি হচ্ছিল। সেই শেড সোমবার দুপুরে আচমকা ভেঙে যায় সম্পূর্ণভাবে। শেডের তলায় একাধিক সাইকেল ও বাইক ছিল। সেগুলিও ভেঙে গিয়েছে। জানা গিয়েছে, প্ল্যাটফর্মে শেড তৈরির কাজ চলছিল। কিন্তু হঠাৎ সেই নির্মীয়মাণ শেড ভেঙে পড়ে।

আরও পড়ুন – কোর্টে মুকুলের অস্বস্তি বাড়িয়ে জেলে গেলেন মির্জা

স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকজন ওই শেডে কাজ করছিলেন। তার মধ্যে পাঁচজন চাপা পড়ে যান। আর একজন নিজেকে বাঁচাতে পালানোর চেষ্টা করলে সেখানে ইলেকট্রিকের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনিও আহত হন।

এই ঘটনায় রেল ও পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছে স্থানীয়রা। তাদের অভিসযোগ দীর্ঘক্ষণ চাপা পড়ে থাকার পরেও কেউ উদ্ধারকার্যে আসেনি। পরে গ্যাসকাটার দিয়ে শেড কেটে উদ্ধারকাজ চালানো হয়। ট্রেন চলাচল স্বাভাবিকের চেষ্টা হছে। বড় সড় দুর্ঘটনা এড়াতে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

আরও পড়ুন – ইন্ডোরে অমিত শাহের সভামঞ্চেই বিজেপিতে যোগ দিচ্ছেন সব্যসাচী, সল্টলেকে জোর জল্পনা

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...