Monday, April 13, 2026

রাজীব মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে সিবিআই

Date:

Share post:

যেমনটি মনে করা হচ্ছিলো, ঠিক তেমনটাই হলো। হাইকোর্ট ADG CID রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করার পর এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে চলেছে সিবিআই। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দিল্লিতে সর্বোচ্চ আদালতে মামলা সংক্রান্ত সমস্ত কপি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে আগাম জামিন নিতে হাইকোর্টে এসেছিলেন ADG CID রাজীব কুমারের আইনজীবীরা। অবশেষে হাইকোর্টে দীর্ঘ শুনানির রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর হয়।

আরও পড়ুন – মার্কিন ঘরোয়া রাজনীতি নিয়ে আমাদের মাথাব্যথা নেই, মোদির মন্তব্যের সফাই দিয়ে বললেন জয়শঙ্কর

ফলে পুজোর মধ্যে আর “আত্মগোপন” করে থাকতে হবে না কলকাতা ও বিধান নগরের প্রাক্তন নগরপালকে। সারদা কাণ্ডে তাঁকে জামিন দিলো বিচারপতি সইদুল মুন্সি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ। ফলে এখন রাজীবকে নাগালে পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতেই হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। সুপ্রিম কোর্ট 4 অক্টোবর বন্ধ হয়ে 14 অক্টোবর খুলবে। তার আগেই রাজীবের আগাম জামিনের বিরোধিতা জানাচ্ছে সিবিআই।

আরও পড়ুন – শোভন নারদের টাকা কোথায় রেখেছিলেন? রত্নাকে জিজ্ঞাসাবাদ ইডির

Related articles

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...