Monday, June 15, 2026

প্রোটিয়াদের বিরুদ্ধে কামব্যাক করছেন ঋদ্ধি, নেই ঋষভ, ওপেন করবেন রোহিত

Date:

Share post:

বিশাখাপত্তনামে আগামিকাল, বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলবে ভারত। আর তার 24 ঘণ্টা আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়ে দিলেন যে, প্রোটিয়াদের বিরুদ্ধে কামব্যাক করতে চলেছেন ঋদ্ধিমান সাহা।

এই প্রথম ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে নামবে ভারত। আর তাই তরুণ তুর্কি ঋষভ পন্থ নয়, বাংলার পাপালির ওপরেই ভরসা করছেন ক্যাপ্টেন কোহলি। এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে বিরাট বলেছেন, ‘সাহা ফিট হয়ে গিয়েছে। তাই সিরিজের প্রথম টেস্টে ও-ই খেলবে। ওর কিপিংয়ের ক্ষমতা সকলেরই জানা। ও যখনই সুযোগ পেয়েছে, তখনই ব্যাট হাতে ও ভাল পারফরম্যান্স দেখিয়েছে। ওর চোট পাওয়া দুর্ভাগ্যজনক ছিল। আমার কাছে ও বিশ্বের সেরা কিপার। তাই ঋদ্ধিই খেলবে।’

আরও পড়ুন – রাষ্ট্রপতির সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ মাহির

তবে অভিজ্ঞ ঋদ্ধিকে নিয়ে আত্মবিশ্বাসী হলেও ঋষভের ওপরও ভরসা রাখছেন কোহলি। তিনি পন্থ সম্পর্কে বলেন, ‘ঋষভকে অবশ্যই আমরা ভবিষ্যতের জন্য ভাবছি। ওর যথেষ্ট প্রতিভা ও দক্ষতা আছে। ভবিষ্যতে ও আরও উন্নতি করবে। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে এক আলাদা চাপ সামল দিতে হয়। দলকে ম্যাচ জেতানোই আসল’।

ঋদ্ধির কামব্যাকের পাশাপাশি প্রোটিয়াদের বিরুদ্ধে কোহলি ব্রিগেড দলের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে নিয়ে নামবে। আর ব্যাট হাতে প্রথম টেস্টে ওপেন করবেন রোহিত শর্মা। তবে রোহিতকে কোনও বাড়তি চাপ না দিয়ে ওকে ছন্দে আনার জন্য সময় দেবে টিম, এমনটাই বলেছেন কোহলি। এখন এটাই দেখার যে, এতদিন পর বাইশ গজে ফিরে বাংলার পাপালি কতটা দুরন্ত পারফরম্যান্স করেন।

আরও পড়ুন – যুবির নয়া লুক দেখে ট্রোল টেনিস সুন্দরীর

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...