Friday, April 3, 2026

টেস্টে প্রথম ওপেনেই রোহিতের সেঞ্চুরি, বেকায়দায় প্রোটিয়ারা

Date:

Share post:

প্রথম দিনের শেষে ভারতের স্কোর – ২০২/০

এতদিন রোহিত শর্মাকে টি-২০ ও একদিনের ফরম্যাটে ওপেন করতে দেখা যেত। প্রায়শই তাঁর ব্যাটের ওপর ভর করে দুরন্ত জয় পেয়েছে কোহলি ব্রিগেড। এবার পালা ছিল টেস্টে নিজেকে প্রমাণ করার। তাঁর ওপর ভরসা করেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টও। আর সেই ভরসার যোগ্য মর্যাদা দিয়েছেন ‘হিটম্যান’। বিশাখাপত্তনামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ, বুধবার প্রথম টেস্টে ওপেন করার কথা ছিল রোহিতের। আর প্রথমবারের সেঞ্চুরি হাঁকিয়ে বসেছেন রোহিত

আরও পড়ুন – আড়াই মাস এগোল জয়েন্ট

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর অধিনায়কের সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দিয়েছেন দুই ওপেনার রোহিত শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল। দুজনের ব্যাটিং দাপটের জেরে নাস্তানাবুদ হয়েছেন প্রোটিয়া বোলাররা।

কাউকে এক ইঞ্চি জমি ছাড়েননি ভারতের এই দুই ওপেনার। প্রথম দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে রবি শাস্ত্রীর শিষ্যদের স্কোর ২০২। রোহিতের সংগ্রহ ১১৫ ও মায়াঙ্ক করেছেন ৮৪। সব মিলিয়ে প্রথম দিনের শেষে কোহলি ব্রিগেডের ব্যাটিং দাপটে প্রোটিয়াদের হাল খারাপ, তা বলাই যায়।

আরও পড়ুন – আগামীকাল থেকে নিষিদ্ধ হতে চলেছে নিত্যব্যবহার্য কয়েকটি প্লাস্টিকের দ্রব্যাদি

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...