Friday, April 3, 2026

পুজোর পাঁচ দিনেই বৃষ্টি! মাথায় হাত বাঙালির

Date:

Share post:

সকাল থেকে ঝলমলে রোদ দেখে যারা ভাবছেন, বোধহয় বৃষ্টি বিদায় নিল, তাদের জন্য মন খারাপের খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস জানাচ্ছেন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর নবমী-দশমীতে বজ্রগর্ভ বৃষ্টি হবে। তবে একটানা হবে না। রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ফলে পুজো উদ্যোক্তাদের সঙ্গে দর্শনার্থীদেরও হতাশ হওয়ার খবর। গণেশবাবু আরও জানাচ্ছেন, ভারি নিম্নচাপ বা সাইক্লোনের সম্ভাবনা না থাকলেও বৃষ্টির সম্ভাবনা থাকছে।

কেন এই পরিস্থিতি? ব্যাখ্যা দিতে গিয়ে গণেশ দাস জানান, বর্ষা এখনও পুরোপুরি যায়নি। পরিমাণ মতো বৃষ্টির দরুন বাতাসে জলীয়বাষ্প রয়েছে। বৃষ্টির পর রোদ ওঠায় তাপমাত্রা বাড়ছে। বঙ্গোপসাগরে উচ্চবলয় তৈরি হওয়ায় জলীয়বাষ্প স্থলভাগে প্রবেশ করবে। আর নিম্নচাপ অক্ষরেখার মতো পরিস্থিতি স্থলভাগে কোথাও থাকলে তাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। আর সেই পরিস্থিতির মুখেই রাজ্য। এই বৃষ্টি ছোট ছোট এলাকা জুড়ে হয়। ফলে দক্ষিণে বৃষ্টি হলে উত্তর কলকাতায় বৃষ্টি নাও হতে পারে।

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...