Sunday, April 12, 2026

পাঁচে পাঁচ, টিনটিনের দেশে ভারতীয় হকির নয়া সুর্যোদয়

Date:

Share post:

বিশ্বচ্যাম্পিয়ন বেলজিয়াম নিশ্চয়ই ভাবছে, এ কোন ভারত! ‘অল-উইন’ রেকর্ড গড়েই টিনটিনের দেশে সিরিজ-অভিযান শেষ করল মনপ্রীতের দল। শেষ ম্যাচেও বেলজিয়ামকে পাঁচ গোল দিল ভারতীয় হকি দল।

এন্টওয়ার্পে নামার আগে থেকেই ইন্ডিয়া-ব্রিগেড চনমনে ছিল। আত্মবিশ্বাসী ছিল। তবে বেলজিয়ানরা মনে হয় ভাবেননি এভাবে মুখ থুবড়ে পড়বে তাঁদের স্বপ্নের দল। গোটা ম্যাচেই রীতিমতো ‘অ্যাটাকিং’ হকি খেলে বেলজিয়ামকে বিধ্বস্ত করল ভারত। গোল করেছেন সিমরানজিৎ সিং, ললিত উপাধ্যায়, বিবেক সাগর প্রসাদ, হরমনপ্রীত সিং ও রামনদিপ সিং। তবে এই সিরিজে এই প্রথম এত বড় ব্যবধানে জিতল ভারত, তেমনটা নয়। সিরিজের প্রথম চারটি ম্যাচের মধ্যে স্পেনের বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলে মনপ্রীতের দল। সেই দু’টি ম্যাচেও যথাক্রমে 6-1 এবং 5-1 ব্যবধানে জেতে ভারত। আর আয়োজক বেলজিয়ামকেও 2-1 এবং 5-1 ব্যবধানে হারিয়েছিলেন সিমরানজিৎ-হরমনপ্ৰিতরা। সেই ধারা বজায় রেখে শেষ ম্যাচেও 5-1 গোলে বেলজিয়ানদের উড়িয়ে দিয়ে রীতিমতো ইতিহাসে ভারত।

পাঁচ-পাঁচের লক্ষ্যেই এন্টওয়ার্পে নেমেছিল টিম ইন্ডিয়া। ম্যাচের সাত মিনিটেই ভারতকে এগিয়ে দেন সিমরানজিৎ। প্রথম কোয়ার্টারে এক গোলে এগিয়ে থাকলেও বিরতির পরে তৃতীয় কোয়ার্টারে আয়োজক দেশকে চার গোলের মালা পরায় সফরকারী দল। 35 এবং 36 মিনিটে দু’টি গোল করে ভারতের লিড বাড়িয়ে দেন ললিত উপাধ্যায় এবং বিবেক সাগর প্রসাদ। ম্যাচের 39 মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমালেও ম্যাচে আর ‘কামব্যাক’ করা হয়নি বেলজিয়ানদের। তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার আগেই ভারতের হয়ে চতুর্থ গোলটি করেন হরমনপ্রীত। আর পরের মিনিটেই রামনদীপের গোলে পাঁচে-পাঁচ নিশ্চিত করে টিম মনপ্রীত।

আরও পড়ুন-বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...