Wednesday, March 25, 2026

পুজোর পুরস্কার : কারা বিচার করেন এবং কীভাবে?

Date:

Share post:

আগে ছিল শুধু এশিয়ান পেন্টস। এখন অসংখ্য পুরস্কার। পুজোকমিটির দৌড়। বিচারকদের ব্যস্ততা। পুরস্কার এসে পরিবেশকে অনেক ভালো করেছে সন্দেহ নেই। কিন্তু প্রশ্নও থাকছে অনেক।

1) মায়ের অসুরদমনকারী আসল রূপটির বিচারের বদলে থিমের দাপটে শিল্পের নামে মূল চেহারাটাই হারিয়ে যাচ্ছে। এতে পুরস্কার হতে পারে। প্রকৃত মায়ের চেহারার বিচার হয় কি?
2) বিচারক বহু ক্ষেত্রে ফিল্মস্টার, খেলোয়াড়। তাঁরা মায়ের পুজোর প্রকৃত আধারটা বোঝেন তো? নাকি হুজুগ আর জৌলুসের বিচার। এখানে শাস্ত্রের মূল্য নেই।
3) পরিবেশ, বিদ্যুৎ সংযোগ, সমাজসেবার কাজ বিচারে আসে কি?
4) বড় পুজোগুলোকে পুরস্কার দিলে ব্র্যান্ড প্রমোশন বেশি। ফলে মাঝারি ও ছোট পুজোর দর কম।
5) বক্সিং বা কুস্তিতেও ওজন ভাগ থাকে। এখানে কেন তেমন হবে না? কয়েক কোটির প্রভাবশালী পুজোর সঙ্গে কীভাবে লড়বে ছোটরা? যারা কয়েকমাস ধরে মাঠজুড়ে কুটীরশিল্প করে, কীভাবে তাদের সঙ্গে লড়বে শহর কলকাতার রাস্তার পুজো, যাদের মাঠ নেই, আইন মেনে মন্ডপ করতেই যারা ক্লান্ত?

পুজোর পুরস্কার গভীরে ঢুকছে না। মান বাড়ছে না। পুরস্কারদাতাদের নিজস্ব প্রমোশনই অধিকাংশ ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে।

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...