Monday, April 6, 2026

নুসরতের পাশে দাঁড়াতে গিয়ে মমতাকে কটাক্ষ তসলিমার

Date:

Share post:

ফের অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান রুহি-র পাশে দাঁড়ালেন তসলিমা নাসরিন। নিখিল জৈনের সঙ্গে বিয়ের পরে সিঁদুর আর মঙ্গলসূত্র পরে সংসদে বসিরহাটের সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন নুসরত জাহান। সেই ঘটনা নিয়ে সমালোচনায় মুখর হয়েছিলেন মৌলবাদীরা। বিষয়টা ভালো চোখে দেখেননি মুসলিম ধর্মগুরুরা। ফতোয়া জারি করেছিল দেওবন্দ।

কিন্তু সেসব তোয়াক্কা করেননি নুসরত। তারপরও কখনও ইসকনের রথযাত্রা, কখনও রাখিতে সামিল হন তিনি। এবার দুর্গাপুজোয় অঞ্জলি দেওয়া নিয়ে ফের মৌলবাদীরা তাঁকে নিশানা করে। তাঁদের অভিযোগ, এতে ইসলামের বদনাম হচ্ছে। আর এর পরেই নুসরতের হয়ে মাঠে নেমেছেন তসলিমা। বিতর্কিত লেখিকা সবসময়ই ধর্ম নিয়ে গোঁড়ামির বিরুদ্ধে মুখর। আগেও নুসরতকে সমর্থন জানিয়েছেন তিনি। তবে তৃণমূল সাংসদকে সমর্থন করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে কটাক্ষ করেন তসলিমা। নিজের টুইটার হ্যান্ডেলে তসলিমা লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন একজন অ-মুসলিম হয়ে হিজাব পরেন এবং আল্লার কাছে প্রার্থনা করেন তখন তাঁকে ইমামরা ধর্ম নিরপেক্ষ আখ্যা দেন। কিন্তু নুসরত অ-হিন্দু হয়ে পুজো মণ্ডপে গিয়ে অঞ্জলি দিলে সেটা ধর্মের বিরুদ্ধাচরণ?

এর আগেও সাংসদ হিসেবে শপথ নিতে গিয়েও আক্রণের মুখে পড়তে হয় নুসরতকে। সেই সময়ও সাংসদের পাশে দাঁড়িয়ে সরব হয়েছিলেন তসলিমা। কিন্তু একজনকে সমর্থন করতে গিয়ে, অপরজনকে কটাক্ষ করার কী প্রয়োজন পড়ল, সে নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

আরও পড়ুন-ইছামতীতে দু দেশের প্রতিমা বিসর্জন,পরিদর্শনে নুসরাত

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...