Sunday, March 15, 2026

বিয়ের পরে মাঝরাতে নিক-প্রিয়াঙ্কার বেডরুম সিক্রেট

Date:

Share post:

তাঁদের বিয়ে রূপকথার গল্পের মতো। সাত সাগর, তেরো নদী পেরিয়ে রাজপুত্তুর এসে বিয়ে করে নিজের দেশে নিয়ে গেল সুন্দরীকন্যাকে। গত বছর প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাসের সেই রাজকীয় বিয়ে ছিল আলোচনার তুঙ্গে। এখন দুজনে সুখেই সংসার করছেন। আবার কাজের জগতেও সমান ভাবে দক্ষতা দেখিয়ে চলেছেন এই দম্পতি। আপাতত তাঁর আসন্ন ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ -এর প্রচার নিয়ে ব্যস্ত প্রিয়ঙ্কা। তারই মধ্যে জানালেন তাঁর আর নিকের বেডরুম সিক্রেট। বিয়ের পরে প্রথম দিকে রোজ মাঝরাতে ঘুম থেকে উঠে নিককে দেখতেন প্রিয়াঙ্কা। কেন? বর ঘরে আছেন কি না দেখতেন? না, কি ভূতের ভয় পেতেন তিনি? না, সেসব কিছুই নয়, নিক ঠিক আছেন কি না দেখতেন পিগি চপস্। নিক ডায়াবেটিস টাইপ ১-এ আক্রান্ত। সেই কারণে বিয়ের পরে মাঝরাতে ঘুম থেকে উঠে প্রিয়াঙ্কা দেখতেন স্বামী সুস্থ আছেন কি না। তবে, নিজের রোগকে নিয়ন্ত্রণে রাখতে পারদর্শী নিক।

প্রিয়াঙ্কার কথায়, ঘুমের মধ্যেও সুগার লেভেল কমে গেলে নিক সত্যিই বুঝতে পারেন বলে বিশ্বাস করতেন না তিনি। কিন্তু নিক খুব নিয়ম মাফিক চলে। তাই ঘুমের মধ্যেও নিজের অসুবিধা বুঝতে পারেন।
টাইপ ১ ডায়াবিটিসের জেরে শরীরে ইনসুলিন তৈরি হওয়ায় সমস্যা হয়। ফলে শরীর ঠিক রাখতে ওষুধের উপরেই নির্ভর করতে হয়। তাই প্রিয়াঙ্কা নিকের স্বাস্থ্য নিয়ে প্রথম দিকে বেশ খানিকটা চিন্তিতই থাকতেন আর মাঝরাতে ঘুম থেকে উঠে দেখতেন তিনি ঠিক আছেন কি না। টাইপ ১ ডায়াবিটিসে আক্রান্ত নিক জোনস। যখন এ রোগ ধরা পড়ে তখন তিনি মাত্র ১৩বছরের। কড়া নিয়ম মেনে চলতে জানেন নিক।

আরও পড়ুন-ছিটকে গেলেন স্মৃতি

 

spot_img

Related articles

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...