Wednesday, June 17, 2026

“আমি নির্দোষ”, আদালতে বয়ান রাহুলের

Date:

Share post:

‘সব চোরের নামে মোদি থাকে কেন?’ এই বিতর্কিত মন্তব্য করে ফের কাঠগড়ায় দাঁড়াতে হল রাহুল গান্ধিকে। তাঁর বিরুদ্ধে ‘অপরাধমূলক মানহানি’র মামলা দায়ের করেন এক বিজেপি নেতা। বৃহস্পতিবার, সুরাটের একটি আদালতে হাজিরা দেন রাহুল। সেখানে নিজেকে নির্দোষ বলে দাবি করেন তিনি।

আদালতে তাঁর বয়ান রেকর্ড হওয়ার পরে, পরবর্তী প্রক্রিয়া থেকে রাহুলের অব্যাহতি চেয়ে আবেদন জমা দেন রাহুল গান্ধির আইনজীবীরা। ১০ ডিসেম্বর সেই আবেদনের শুনানি হবে। তবে এদিনই বিচারপতি জানিয়ে দেন, রাহুল গান্ধি আদালতে হাজিরা না দিলেও চলবে।
তাঁর পাশে থাকার জন্য কংগ্রেসের নেতা, কর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানান রাহুল। নিজের টুইটার হ্যান্ডলে তিনি পোস্ট করেন, “আমার মুখ বন্ধ করে দেওয়ার সব রকম চেষ্টা চলছে। তবে যে ভাবে কংগ্রেস সমর্থকরা আমার পাশে দাঁড়িয়েছেন তাতে আমি কৃতজ্ঞ”।

লোকসভা নির্বাচনের প্রচার এপ্রিল মাসে কর্নাটকের একটি জনসভায় বক্তৃতা দিতে গিয়ে রাহুল গান্ধি কটাক্ষ করে বলেন, ‘‘নীরব মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি— সবার পদবিই মোদি কেন? সব চোরের নামেই কি মোদি থাকে!’’
এর জেরে রাহুলের বিরুদ্ধে ৪৯৯ ও ৫০০ ধারায় অপরাধমূলক মানহানির মামলা দায়ের করেন বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি। এই মন্তব্য করে রাহুল গান্ধি সমগ্র মোদি সম্প্রদায়কে অপমান করেছেন বলে অভিযোগ করেন পূর্ণেশ।
এর আগেও ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগানের জন্য আদালতের চক্কর কাটতে হয়েছে রাহুলকে।
এ ছাড়াও, অমিত শাহের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য এবং তাঁর ছেলে জয় শাহের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় আহমেদাবাদে রাহুলের বিরুদ্ধে আরও মামলা রয়েছে।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...