Saturday, April 11, 2026

স্ত্রীকে খুন করে রান্নাঘরে পুঁতে পলাতক স্বামী

Date:

Share post:

স্ত্রীকে খুন করে মাটিতে পুঁতে রাখার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার মহিপুরের হরিনারায়ণপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম অলিভিয়া পারভিন (৩৫)।

জানা গিয়েছে, হেমতাবাদ থানার হরিনারায়ণপুরের বাসিন্দা পেশায় জ্বালানি গ্যাসের মিস্ত্রি মহম্মদ হানিফের সঙ্গে তাঁর স্ত্রী অলিভিয়া পারভিনের নানা বিষয়ে অশান্তি লেগেই থাকত। গতকাল রাতে ফের স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হলে অলিভিয়া পারভিনকে খুন করে মাটিতে পুঁতে বাড়ি থেকে পালিয়ে যায় স্বামী মহম্মদ হানিফ।

শনিবার সকালে বাড়ির রান্নাঘরে পোঁতা মৃতার শরীরের কিছুটা অংশ দেখতে পান প্রতিবেশীরা। খবর পেয়ে হেমতাবাদ থানার পুলিস গিয়ে দেহ উদ্ধার করে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

আরও পড়ুন – দুর্গোৎসবকে ‘হেরিটেজ’ তকমা দেওয়া হোক, চাইছে রাজ্য

Related articles

২২-০ করুন: মুর্শিদাবাদে নতুন টার্গেট বেঁধে দিলেন অভিষেক

কোনও প্ররোচনায় আগামী ১২ দিন কেউ পা দেবেন না। মুর্শিদাবাদের রেজিনগর সভা থেকে হাতজোড় করে অনুরোধ করলেন তৃণমূলের...

আমার মনোনয়ন বাতিলের চেষ্টা! বিজেপির অত্য়াচারের নমুনা তুলে বিল-তোপ মমতার

রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর মিথ্যে কারচুপি দিয়ে ক্ষমতার অপব্যবহার করতে ছাড়ছে না বিজেপি। ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata...

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...