Sunday, March 29, 2026

মোদির সঙ্গে বসে দক্ষিণী পদ খেলেও পাকিস্তানকেই 300 ট্যাঙ্ক দিচ্ছেন জিনপিং

Date:

Share post:

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে লাঞ্চ টেবিলে বসে চিনা প্রেসিডেন্ট যতই দক্ষিণ ভারতের স্পেশাল খাবার খান, ভারতে আসার আগেই পাকিস্তানকে 300টি অত্যাধুনিক ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা করেছেন শি জিনপিং।

জানা গিয়েছে, আজ মোদি-জিনপিং শীর্ষ বৈঠকের পর চিনা প্রেসিডেন্টকে দক্ষিণ ভারতের স্পেশাল খানা মোদি খাওয়াবেন। নানা পদের মধ্যে থাকছে থাক্কালি রসম, আরচাবিত্তা রসম, কদলাই কুরুমা, কাভানারাসি হালুয়া’র মতো সেরা দক্ষিণী পদ। মোদির সঙ্গে বসে ভারতের খানায় উদরপূর্তি করার আগেই পাকিস্তানের থালায় 300টি অত্যাধুনিক ট্যাঙ্ক পরিবেশন করে এসেছেন জিনপিং।

আরও পড়ুন – আজ মোদি-শি বৈঠক, সৌহার্দ্যের আবহে তার আগে ডিনার টেবিলেই দীর্ঘ কথা দুই রাষ্ট্রনেতার

জানা গিয়েছে, ইসলামাবাদের ‘অর্ডারমাফিক’ পাক সেনার হাতে 300টি ‘VT-4’ ট্যাঙ্ক তুলে দেবে বেজিং। একই সঙ্গে অস্ত্রসংক্রান্ত প্রযুক্তি হস্তান্তরেরও সম্মত হয়েছে চিন। ফলে এবার পাকিস্তানেই তৈরি হবে ওই ট্যাঙ্কগুলি।

প্রসঙ্গত, তুরস্কের আলতে, দক্ষিণ কোরিয়ার K-2, রাশিয়ার T-90 ও চিনা VT-4 ট্যাঙ্ক কিনতে আগ্রহ প্রকাশ করেছিল ভারতীয় সেনাও। ওদিকে বাকিগুলির তুলনায় চিনা ট্যাঙ্ক অনেকটাই সস্তা হওয়ার দরুন পাকিস্তান VT-4 কেনার সিদ্ধান্ত নেয়। কয়েকদিন আগেই চিনের গানসু প্রদেশে এই ট্যাঙ্ক নিয়ে সামরিক মহড়াও করে পাক সেনা ও লালফৌজ। সমর বিশেষজ্ঞদের মতে, ভারতকে চাপে রাখতেই পাকিস্তানকে সামরিক মদত দিচ্ছে চিন। ফলে কূটনৈতিক স্তরে দিল্লি-বেজিং আলোচনা হলেও ভারতকে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে।

আরও পড়ুন – মোদির উপহার আর দুপুরের আপ্যায়নের পদ জেনে নিন

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...