Saturday, April 11, 2026

সম্মান বাঁচিয়েও ফলো অন রুখতে পারল না দক্ষিণ আফ্রিকা

Date:

Share post:

দুপুরে যতখানি বেসামাল লাগছিল, দিনের শেষে সামাল দিলেও ফলো অন এড়াতে পারল না দক্ষিণ আফ্রিকা। ৬৩/৩ স্কোর নিয়ে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়। ৭৫/৫, ১৩৬/৬, ১৬২/৮। সেখান থেকে ইনিংস শেষ হল ২৭৫ রানে। সৌজন্যে অধিনায়ক ডুপ্লেসির (৬৪) নাম অবশ্যই করতে হবে। তবে অভাবনীয়ভাবে ভারতীয় বোলারদের মোকাবিলা করে মুখরক্ষার রান করে গেলেন কেশব মহারাজ ও ফিল্যান্ডার। নবম উইকেটে তাঁরা জুড়লেন ১০৯ রান। ফিল্যান্ডার অপরাজিত রইলেন ৪৪ রানে। ৭২ রানে কেশব আউট হওয়ার পর ছিল নিয়মরক্ষার অপেক্ষা। দিনের শেষে ৩২৬ রানে এগিয়ে কোহলি ব্রিগেড।

প্রশ্ন, হাতে দু’দিন থাকায় কাল ফের ঘন্টাখানেক কোহলিরা রান তুলে ক্লান্ত প্রোটিয়দের ব্যাট করতে ডাকবেন? নাকি ফলো অনে ব্যাট করতে নামবে ডুপ্লেসিরা? দ্বিতীয় সম্ভাবনাই প্রবল। তবু কোহলি রোমাঞ্চে সব সম্ভাবনাই খোলা থাকছে। ভারতের বোলারদের মধ্যে একমাত্র ঈশান্তকে ফিরতে হল খালি হাতে। উইকেট ভাগ করে নিলেন অশ্বিন (৪), ঊমেশ (৩), শামি (২), জাদেজা (১)।

আরও পড়ুন – শামি-ঊমেশের দাপটে বিপদে দক্ষিণ আফ্রিকা

Related articles

২২-০ করুন: মুর্শিদাবাদে নতুন টার্গেট বেঁধে দিলেন অভিষেক

কোনও প্ররোচনায় আগামী ১২ দিন কেউ পা দেবেন না। মুর্শিদাবাদের রেজিনগর সভা থেকে হাতজোড় করে অনুরোধ করলেন তৃণমূলের...

আমার মনোনয়ন বাতিলের চেষ্টা! বিজেপির অত্য়াচারের নমুনা তুলে বিল-তোপ মমতার

রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর মিথ্যে কারচুপি দিয়ে ক্ষমতার অপব্যবহার করতে ছাড়ছে না বিজেপি। ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata...

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...