Friday, April 10, 2026

তরাইতে গোঁফ দিয়ে যায় চেনার মুখোমুখি সুদীপ

Date:

Share post:

সবে পুজোয় যাদবপুরে সিপিএমের স্টলে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার রেকর্ড বই বিক্রি করে কদিনের ছুটিতে সপরিবার জলপাইগুড়ি আর ডুয়ার্সে গেছেন সুদীপ সেনগুপ্ত। সেখানেই বিশাল গোঁফের মুখে।

সুদীপের নিজের কথায়,” তিস্তা পাড়ে হঠাৎ ই দেখা পেলাম তাঁর।

শ্রী অশোক পাসওয়ান!

চা বা কফির সন্ধানে,
বাঁধ ধরে হাঁটতে হাঁটতে,
আমি আর অনল তখন খানিকটা এগিয়ে গিয়েছি,
সুনীতা,নেহা,মান্ডবী,দিদিভাই, তিতি রা
পিছনে আসছে,
তাঁকে দেখে, এগিয়ে গিয়ে আলাপ করতেই, পকেট থেকে অনেকগুলো ছবি বের করে দেখালেন।

বিভিন্ন পোজে তোলা তাঁর বিচিত্র ‘মোচে’র ছবি!
তার সাথেই বেশ কিছু পেপার কাটিং।

প্রায় সবকটিতেই তাঁর মোচের
ভরপুর প্রশংসা,
কোনো টির শিরোনাম-
‘মোচ দিয়ে যায় চেনা!’
কোনোটিতে আবার লেখা-
‘আজব মোচের কাহিনী”,
‘মোচ দিয়ে বিহার-বাংলা কে একসাথে বাঁধলেন অশোক!’
ইত্যাদি ইত্যাদি…

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী,
নিজেকে ‘পুঁজিপতি মোচওয়ালা’ বলে
বর্ণনা দিতে ভালো বাসেন!
কারণ জানতে চেয়ে বোঝা গেলো,
ওনার মোচের গোড়ায়,
গালের দু দিকেই, দুইটি সোনার রিং,
দাম নাকি কুড়ি হাজার টাকা!!

কথায় কথায় অশোক বাবু জানালেন,
কলকাতায় তিনি এসেছিলেন ঠিকই,
কিন্তু কলকাতার মহিলাদের তাড়নায় ঘর ছেড়ে বিশেষ বাইরে পা দিতে পারেন নি।

যেখানেই দেখা হয়েছে,
দলে দলে মহিলারা নাকি ওনার সাথে সেলফি তুলতে ভীড় জমিয়েছেন,
অনেকেই নাকি মোচ দুটিকে টেনে টেনে পরখ করেছেন, ও দুটি আসল কিনা!!

আমাদের সাথে অবশ্য
হাসি মুখে ছবি তুললেন,
ছবি তোলার আগে
বেশ খানিকটা সময় ধরে,
মোচে ‘তা’ দিয়ে নিলেন!!

জানালেন, এখনও বেশ কয়েকটা দিন
তিনি থাকবেন, জলপাইগুড়িতে,
বড়ো মেয়ের বাড়িতে!
তাঁর ছেলেরা কেউ মোচ রাখেন নি
ওনার মতো,
সেই দুঃখমোচনে তিনি এসেছেন,
দশ বছরের নাতিকে
মোচের মাহাত্ম্য বোঝাতে!!
ভবিষ্যতে সে যেন মোচ রেখে
পারিবারিক ঐতিহ্য বজায় রাখে!!

কলকাতা থেকে এখন কেউ আসলে
বিকেলবেলা তাঁর দর্শন পেতে পারেন!!

তাই এই লেখা পড়ে চলে আসুন,
জলপাইগুড়ি –
তিস্তার পাড়ে অপূর্ব সুন্দর কাশবন
আর…
অশোক বাবুর সাথে দেখা করতে!!!”

Related articles

ভোটের মুখে কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় ED অভিযান!

নির্বাচনে হার নিশ্চিত জেনে এবার এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসামূলক রাজনীতির চেনা খেলায় বিজেপি। ভোটমুখী বঙ্গে কলকাতা শহর রাজ্যের...

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...

আজ স্বরূপনগর-বসিরহাট-বারাসাতের মমতার জনসভা, পদযাত্রা কর্মসূচি মেদিনীপুরে

বাংলার প্রথম দফার নির্বাচন (First phase election ) শুরু হতে দুসপ্তাহেরও কম সময় বাকি। প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে...

কেন্দ্রের ‘তুঘলকি’ সিদ্ধান্তের বিরুদ্ধে পথে শিল্পীরা, অনুদানের দাবিতে কলকাতায় মিছিল

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামলেন থিয়েটার ও পারফর্মিং আর্টিস্টরা। পশ্চিমবঙ্গ পারফর্মিং আর্টিস্ট কমিউনিটির (West Bengal Performing Artists...