Sunday, June 28, 2026

মা লক্ষ্মীর কাছে সকলের ভাল থাকার প্রার্থনা করলেন এনা

Date:

Share post:

সাধারণত কোনও ছবির কাজের তিনটি ভাগ হয়। প্রি-প্রোডাকশন, প্রোডাকশন এবং পোস্ট প্রোডাকশন। কিন্তু লক্ষ্মী পুজোতে প্রি-প্রোডাকশন হয় কখনও শুনেছেন? না শুনলেও এমনটাই দাবি করেছেন অভিনেত্রী এনা সাহা। আর নিজের বাড়ির লক্ষ্মী আরাধনার আগের সমস্ত কাজ অর্থাৎ প্রি-প্রোডাকশন এনা নিজের হাতে করেন।

দুর্গাপুজো শেষের আক্ষেপ ভুলে যখন বাঙালিরা কোজাগরীর আরাধনায় মেতেছে, ঠিক তখনই তাতে গা ভাসিয়েছেন এনা সাহাও। বাড়ির বহু প্রচলিত কোজাগরীর আরাধনায় বাড়ির বড় মেয়ে রুপে দেখা দিয়েছে এনাকে। রীতিমত দাম-দর করে জিনিসপত্র কেনাকাটা করেছেন এনা। যদিও তারপরে সমস্ত কাজ অর্থাৎ ঠাকুর সাজানো থেকে ঠাকুরের ভোগ তৈরি করা, সমস্তটাই করেন এনার বাবা আর তাঁকে সাহায্য করেন এনার বোন। ছোট্ট মা লক্ষ্মী যেমন সুন্দরভাবে সেজে উঠেছেন, ঠিক তেমনি সবুজ জামদানিতে সেজেছেন অভিনেত্রীও।

লক্ষ্মী পূজা সম্পর্কে এনা বলেন, ‘আমি ছোট থেকে আমার বাড়িতে লক্ষ্মীপুজো হতে দেখেছি। তাই তার আবেগটাই আলাদা। আমি নিজে হাতে সমস্ত বাজার দোকানের কাজটা করে থাকি। বাকিটা বাবা সামলায়। সব মিলিয়ে দুর্গা পুজোর পরেই লক্ষ্মী পুজোতে আনন্দ উপভোগ করি।’ এর পাশাপাশি নিজের আসন্ন দক্ষিণী ছবি নিয়েও কথা বলেন এনা। তাঁর সংযোজন, ‘একটি দক্ষিণীছবি মুক্তি পেতে চলেছে। যেখানে গল্পটা আমাকে কেন্দ্র করে। ইতিমধ্যেই ছবির টিজার ও ট্রেলার লঞ্চ হয়েছে। সবাই খুব প্রশংসা করছে। তার জন্য ধন্যবাদ। আশা করব, এই ছবিটি সাফল্য পাবে।’

তবে মা লক্ষ্মীর থেকে কিছু বিশেষ চাননি এনা। কারণ, তিনি এখনও পর্যন্ত যা পেয়েছেন, তা মায়ের আশীর্বাদে পেয়েছেন বলে মনে করেন তিনি। তাই স্পেশাল কোনও চাওয়া নয়, সকলের ভাল থাকার প্রার্থনা করেছেন এনা সাহা।

ছবি-প্রকাশ পাইন

আরও পড়ুন-কোজাগরীর আরাধনায় ‘রঙ্গবতী’ দেবলীনা

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...