Monday, April 13, 2026

বাদুড়িয়ায় যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধারে চাঞ্চল্য

Date:

Share post:

যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল বসিরহাটের বাদুড়িয়ায়। সোমবার সকাল ১০টা নাগাদ স্থানীয় বাসিন্দারা উমাপতিপুরের খাল ধারে প্যান্ট ও সাদা গেঞ্জি পরা এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকছে দেখেন। বাদুড়িয়া থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে বাদুড়িয়ার গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। যুবকের বুকের ডানদিকে গুলির চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রের খবর। ঘটনাটি সোমবার সকালেই ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। যুবকের নাম ও পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

এদিকে, সোমবার, সকাল ৯টা নাগাদ গোবরডাঙার খাটুরায় দুই দুষ্কৃতী বাইকে চড়ে গিয়ে এক যুবককে অপহরণ করে নিয়ে যায়। তাঁর কোনও খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সেই যুবকের সঙ্গে বাদুরিয়ায় পাওয়া গুলিবিদ্ধ যুবকের কোনও যোগ আছে কি না তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বাদুরিয়ায় উদ্ধার হওয়া যুবকের দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...