Sunday, April 12, 2026

লক্ষ্মীপুজোর রাতে খুন গৃহবধূ, গলার নলি কাটা অবস্থায় উদ্ধার মৃতদেহ

Date:

Share post:

লক্ষ্মীপুজোর রাতে নৃশংসভাবে খুন হলেন এক গৃহবধূ। গলার নলি কাটা অবস্থায় ঘরের মধ্যে পড়েছিল তার মৃতদেহ। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে, বাসন্তী থানার রাধারানীপুর গ্রামে। মৃতার নাম, সুলতা পৈলান (২৬)।

স্থানীয় সূত্রে খবর, মৃতা গৃহবধূর স্বামী দুলাল পৈলানের একটি বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে। আর এই নিয়ে তাদের সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময়ই অশান্তি লেগেই থাকত। আর সেই অশান্তি কারণে নিজের স্ত্রীকে ঘরের মধ্যে গলার নলি কেটে খুন করেছে স্বামী দুলাল পৈলান। এমনটাই দাবি গ্রামবাসীদের।

এরপর মৃতদেহটিকে উদ্ধার করে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে বাসন্তী থানার পুলিশ। আর সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।

আরও পড়ুন-সৌরভের হাত ধরে বাংলার ক্রিকেটের উন্নতি হবে বলে আশাবাদী সম্বরণ

 

Related articles

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...