Wednesday, June 17, 2026

অমিত-সাক্ষাৎ নিয়ে গোপনীয়তা ভেঙে ফ্রন্ট ফুটে স্ট্রেট ড্রাইভ সৌরভের

Date:

Share post:

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন সৌরভ। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন, হ্যাঁ আমার সঙ্গে তাঁর কথা হয়েছে। কিন্তু ক্রিকেট নিয়ে একটাও কথা হয়নি। এমনকী উনি আমায় তাঁর দলে যোগ দেওয়ার অনুরোধ পর্যন্ত করেননি। ফলে যাঁরা আমার বিসিসিআই প্রেসিডেন্ট হওয়া নিয়ে রাজনীতি দেখছেন, তাঁদের আস্বস্ত করছি, এমন ভাবার কারন নেই। আমি বিশ্বাস করি, যে কেউ রাজনীতিতে আসতে পারেন। সব দলই চাইবে ভাল লোকেরা তার দলে আসুক। কিন্তু আমি বলতে চাই, দ্যাটস নট মাই কাপ অফ টি। আপাতত এই দশ মাস আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিসিসিআই মিটিংয়ের গোপনীয়তা ভেঙে বাংলার মহারাজ বলেন, আমি মোটেই কোনও আশা নিয়ে যাইনি মুম্বইতে। সিএবিকে রিপ্রেজেন্ট করছিলাম বৈঠকে। রাত সাড়ে ন’টা-দশটা হবে। ব্রিজেশ সভাপতি হচ্ছেন কার্যত ঘোষণা হয়ে যায়। আমি ব্রিজেশ প্যাটেলকে অভিনন্দনও জানাই। কিন্তু ঘন্টা খানেকের মধ্যে পরিস্থিতি পাল্টে গেল। সাড়ে এগারোটায় দেখলাম আমি বিসিসিআই প্রেসিডেন্ট। আসলে কোনও ভাল জিনিসই বলে কয়ে হয় না। এখানেও সেটাই হল।

আরও পড়ুন-ফুটছে ফুটবলের মক্কা, যুবভারতীতে তৈরি লড়াইয়ের মঞ্চ

 

Related articles

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...