Sunday, April 12, 2026

তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর, বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Date:

Share post:

সোমবার রাতে খানাকুল থানার ঘোষপুর এলাকায় তৃণমূলের একটি দলীয় কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি বোমাবাজি করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

জানা গিয়েছে, এলাকা দখলকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই ওই এলাকায় বোমাবাজির ঘটনা ঘটেছে। গতকাল রাতেও ফের সেই ঘটনার পুনরাবৃত্তি হয়। ঘটনার জেরে মঙ্গলবার সকাল থেকে এলাকা থমথমে। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে তৃণমূল কার্যালয়ে বোমাবাজির ঘটনায় তাদের দলের কেউ যুক্ত নেই। শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে বলে দাবি বিজেপির স্থানীয় নেতৃত্বের।

Related articles

দিনক্ষণ চূড়ান্ত নীতীশের ইস্তফার! কে হবেন বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী

নীতীশ কুমার (Nitish Kumar) রাজ্যসভায় যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই, বিহারে (Bihar) মুখ্যমন্ত্রী কে হবেন এই নিয়ে জল্পনা তুঙ্গে...

মোথাবাড়ির ঘটনায় আইএসএফ নেতা গোলাম রব্বানিকে গ্রেফতার NIA-র, আটক কংগ্রেস প্রার্থী সায়েম

ভোটার তালিকা থেকে নাম বাদের প্রতিবাদে মোথাবাড়িতে মধ্যরাত পর্যন্ত বিচারকদের আটকে রাখা ও অশান্তির ঘটনায় NIA-র হাতে প্রথম...

সোনা জয়ের স্বপ্ন অধরাই, এশিয়ান ব্যাডমিন্টনের ফাইনালে হার আয়ুষের

সোনা জয়ের স্বপ্ন অধরাই থাকল আয়ুষ শেট্টির (Ayush Shetty)। এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ফাইনালে(Asia Championships Final) হেরে গেলেন ভারতীয়...

তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন চন্দ্র কুমার বসু

'বিজেপিতে থেকে নেতাজির আদর্শ নিয়ে কাজ করা সম্ভব নয়'', ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে...