Sunday, March 15, 2026

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিপুল বৃদ্ধি রাজ্যে, দাবি সরকারে

Date:

Share post:

গত আট বছরে রাজ্যে বাংলা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিপুল বৃদ্ধির জেরে অন্যতম শীর্ষ স্থানে পৌঁছে গিয়েছে রাজ্য। দাবি ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের। পরিসংখ্যান অনুযায়ী, গত আর্থিক বছরের ৯৫টি নতুন ক্ষুদ্র শিল্প পথ চলা শুরু করেছে। বর্তমানে রাজ্যে ক্ষুদ্র শিল্পের সংখ্যা ৫২০। দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ২০১১-তে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ইউনিটের সংখ্যা ছিল ৩৬লক্ষ ৬৪ হাজার। বর্তমানে বেড়ে হয়েছে ৯০ লক্ষ। এই বিপুল বৃদ্ধির ফলে ২০১৭-১৮ সালে মোট বিনিয়োগ বেড়ে হয়েছে ৫৫ হাজার কোটি টাকা।

এই সময়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ২০৮৮৭ কোটি টাকা ঋণ এসেছে। এই বৃদ্ধি ১৩ শতাংশ বেশি। রাজ্য সরকারের উৎসাহের ফলে গত বছর ৩০ নভেম্বর পর্যন্ত তন্তুজের বিক্রি হয়েছে ১৮১.৩৫ কোটি টাকা। এটা ২০১৭-র একই সময়ের নিরিখে ২৮ শতাংশ বৃদ্ধি।
৩৮ কোটি টাকার ঋণের বোঝা কাটিয়ে মঞ্জুষা ২০১৫-১৬ সালে প্রথম ২.৩২ কোটি টাকার লাভের মুখ দেখে এবং বিক্রি হয় ৪৭.৪১ কোটি টাকার। এরপর থেকে ২০১৭-১৮ সালে ৫.৮৭ কোটি টাকা লাভ করে মঞ্জুষা।

আরও পড়ুন-অযোধ্যা মামলার শুনানি শেষ, ২৩ দিন পর রায়দান

 

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...