Saturday, June 27, 2026

রাজ্যপাল আচার্য নয়, RSS প্রতিনিধির মতো আচরণ করছেন: যাদবপুরে বিস্ফোরক SFI

Date:

Share post:

সামনেই যাদবপুর বিশ্ববিদ্যালয়-এর সমাবর্ত অনুষ্ঠান। তাই রীতি মেনে কাদের ডিলিট ও ডিএসসি দেওয়া হবে তা নিয়ে শুক্রবার ছিল কোর্ট মিটিং। আচার্য হিসেবে শুক্রবার সেখানে যোগ দিতে আসেন রাজ্যপাল জগদীপ ধনকর। এবং সেই ফাঁকে বিশ্ব বিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন তিনি। রাজ্যপালের কাছে সংগঠনগুলি তাদের দাবি-দাওয়া এবং অভিযোগ নিয়ে ডেপুটেশন জমা দেয়।

এসএফআই -এর দাবি, তাদের কথায় গুরুত্ব দেননি রাজ্যপাল তথা আচার্য। গত ১৯ সেপ্টেম্বর এবিভিপি আয়োজিত নবীনবরণ উৎসবে বাবুল সুপ্রিয় কাণ্ডের পর ফের যাদবপুরে এসে বিতর্কে জড়ালেন রাজ্যপাল। অভিযোগ ছিল, সেইদিন বহিরাগতদের এনে বিশ্ব বিদ্যালয়ের ক্যাম্পাস ও ইউনিয়ন রুমে গুন্ডামি করে এবিভিপি সমর্থকরা। এদিন সে বিষয়ে রাজ্যপালকে এসএফআই ডেপুটেশন জমা দিতে গেলে এবং দোষীদের শাস্তির প্রসঙ্গ তুললে রাজ্যপাল নাকি বিষয়টি এড়িয়ে যান।

আরও পড়ুন – বিতর্ক ও ভোটাভুটির পর যাদবপুরের ডিলিট-ডিএসসি তালিকা মেনে নিলেন রাজ্যপাল

এসএফআই-এর দাবি, রাজ্যপাল নিজেই বলেন তিনি পড়ুয়াদের অভিভাবক। কিন্তু বাস্তবে অভিভাবকসুলভ কোনও আচরণই তিনি করছেন না। বরং, আরএসএসের প্রতিনিধিদের মত আচরণ তার।

এখানেই থেমে থাকেননি এসএফআই সমর্থকরা। তাদের আরও দাবি, বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিষয় আচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে আলোচনা করা উচিত। কিন্তু রাজ্যপালকে কিছু বলতে গেলে, উনি নাকি বলেন রাজভবনে গিয়ে কথা বলতে। ফলে রাজ্যপালের এ ব্যাপারে কোনও রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে বলেও মনে করছেন পড়ুয়ারা।

আরও পড়ুন – রাজ্যপালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী ! চটে লাল রাজ্য

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...