Tuesday, April 14, 2026

লাইনচ্যুত ডাউন দিল্লি–হাওড়া কালকা মেল, তারপর যা হল

Date:

Share post:

ফের লাইনচ্যুত মেল ট্রেন। যার জেরে বিপত্তি হাওড়া স্টেশনে। রবিবার ভোররাত দুটো নাগাদ এই ঘটনা ঘটে।

হাওড়া স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয় দিল্লি–হাওড়া ডাউন কালকা মেল। ৯ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে লাইনচ্যুত হয় কালকা মেলের শেষ দুটি কামরা। তবে স্টেশনে ঢোকার মুখে গতি গতি কম থাকায় বড় দুর্ঘটনা ঘটেনি।
যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যদিও এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে।

ভোর ৩.‌৩০ নাগাদ লাইনচ্যুত কামরাগুলি ট্র‌্যাকের উপর থেকে সরিয়ে ফেলেন রেলকর্মীরা। কিন্তু এই ঘটনার জেরে পূর্ব এবং দক্ষিণপূর্ব রেল পরিষেবা ব্যাহত হয়েছে। পূর্ব রেলের চারটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। দক্ষিণপূর্ব রেলের ১২টি লোকাল বাতিল করা হয়েছে। বেশ কিছু দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে। নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছেড়েছে শক্তিপুঞ্জ এক্সপ্রেস। হাওড়ার বদলে কয়েকটি দূরপাল্লার ট্রেনকে সাঁতরাগাছিতেই থামিয়ে দেওয়া হয়। পাঁচটি লোকাল ট্রেনও সাঁতরাগাছি দিয়ে চালানো হয়।

আরও পড়ুন-প্রমাণ ছাড়া কুৎসা হলে সামলাতে পারবেন তো?

 

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...