Sunday, March 15, 2026

শহরে ফের বেপরোয়া চালক, এবার হন্ডা সিটি সজোরে ধাক্কা মারল বাইকে

Date:

Share post:

ফের দুর্ঘটনা নিউটাউনে। এবার হন্ডা সিটি গাড়ি সজোরে ধাক্কা মারে একটি বাইকে। আশঙ্কাজনক তিন বাইক আরোহী। ধাক্কা মেরে ডিভাইডার উঠে যায় গাড়িটি।

হন্ডা সিটি গাড়িটি নিউটাউন বাস স্ট্যান্ড থেকে নারকেল বাগান মোড়ের দিকে যাওয়ার সময় সিগন্যাল ভেঙে পার হতে যায় খুব দ্রুত বেগে। সেই সময় একটি বাইকে তিনজন রাস্তা অতিক্রম করছিল। সেই বাইকে সজোরে ধাক্কা মেরে তারপর ডিভাইডারে ধাক্কা মারে।

এই ঘটনায় বাইকে থাকা তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা ও পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।অভিযোগ, অত্যন্ত দ্রুত বেগে বেপরোয়াভাবে আসছিল গাড়িটি। সিগন্যাল রেড হওয়াতে ব্রেক ধরেনি। পুলিশ হন্ডা সিটি গাড়ি ও গাড়ির চালককে আটক করেছে।

আরও পড়ুন-ফ্যাশন দুনিয়ায় নিজের ছাপ রাখতে চান হুগলির প্রিয়াঙ্কা

 

spot_img

Related articles

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...