Sunday, March 15, 2026

নাবালিকাকে যৌন হেনস্থা, ধৃত গৃহশিক্ষক

Date:

Share post:

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার দায়ে এক গৃহশিক্ষকে গ্রেফতার করল পুলিশ। ধৃত জয়দেব দাস উত্তর চব্বিশ পরগনার গোপালনগরের মহতপুর এলাকার বাসিন্দা। নাবালিকা পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে গোপালনগর থানার পুলিশ।
পরিবার সূত্রে খবর, জয়দেব দাসের বাড়িতে প্রায় ১ বছর পড়তে যেত চতুর্থ শ্রেণির ওই ছাত্রী। অভিযোগ, দীর্ঘদিন ধরেই পড়ার সময় তাকে যৌন হেনস্থা করতেন জয়দেব। হেনস্থার কথা কাউকে বললে তাকে মেরে ফেলার হুমকিও দিতেন বলে অভিযোগ। সম্প্রতি আর পড়তে যেতে চাইছিল না নাবালিকা। রবিবার, তাকে পড়তে যেতে বললে মেয়েটি কাঁদতে শুরু করে। প্রশ্ন করলে মাকে সব কথা বলে সে। সেই কথার ভিত্তিতে রবিবার দুপুরেই গোপালনগর থানায় জয়দেবের নামে লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। তারপরেই অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন-ভোটের উত্তাপের মধ্যেই অগ্নিকাণ্ড মহারাষ্ট্রে

 

spot_img

Related articles

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...