Sunday, March 15, 2026

মঙ্গলবার দেশজুড়ে একদিনের ব্যাঙ্ক ধর্মঘট

Date:

Share post:

ব্যাঙ্ক সংযুক্তিকরণের প্রতিবাদে আগামিকাল, মঙ্গলবার সারা দেশে একদিনের ধর্মঘট পালন করবেন ব্যাঙ্ক-কর্মীরা। ফলে গ্রাহকদের পরিষেবা আগামীকাল ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে। তিনটি কর্মী সংগঠনের ডাকা এই ধর্মঘটে স্টেট ব্যাঙ্ক বাদে অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বড় প্রভাব পড়তে পারে।

এর আগে সেপ্টেম্বরের শেষে দুদিনের ধর্মঘট ডেকেও কেন্দ্রের আশ্বাসে তা স্থগিত ঘোষণা করে কর্মী সংগঠনগুলি। এবারের ধর্মঘটে ব্যাঙ্ক সংযুক্তিকরণের বিরোধিতার সঙ্গে আরও ছটি বিষয় সামনে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে কর্পোরেট সংস্থাগুলির কাছ থেকে অনাদায়ী ঋণ আদায়ে কড়া ব্যবস্থা, ব্যাঙ্ক বেসরকারিকরণ রোধ, ব্যাঙ্ক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের উপর মাশুল না চাপানো, ব্যাঙ্ককর্মী ছাঁটাই রোধ, স্থায়ী কর্মী বাড়িয়ে ঠিকাপ্রথা বন্ধের দাবি।

আরও পড়ুন – ২২ অক্টোবর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট

spot_img

Related articles

বাদশাকে খুনের হুমকি! দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

প্লেব্যাক গায়ক এবং র‍্যাপার বাদশাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শনিবার অনলাইনে র‍্যাপারকে এই হুমকি দেওয়া হয়েছে...

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...