Tuesday, June 16, 2026

৯৯ কেজি রুপোর প্রতিমায় নজর কাড়বে চাঁপাডালি মৎস্য আড়তদার সমিতির কালীপুজো

Date:

Share post:

কালীপুজো মানেই বারাসাত। আর এবার বারাসাতের কালী পূজা আকর্ষণের কেন্দ্রে চাঁপাডালি মোড় সংলগ্ন মৎস্য আড়তদার উন্নয়ন সমিতির কালীপ্রতিমা। পুরীর এক স্বর্ণ ব্যবসায়ী থাকে ৯৯ কেজি রুপো নিয়ে এসে এবার তৈরি হচ্ছে তাদের ২৮তম বর্ষে রুপোর মাতৃপ্রতিমা। শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের হাত দিয়ে গড়ে এই প্রতিমা। সমিতির সভাপতি যতন চ্যাটার্জিও কোষাধ্যক্ষ তনয় পাল জানান, প্রতিমা তৈরি করতে তাদের প্রায় ১৬লক্ষ টাকা খরচ হচ্ছে।

১৫ ফুটের শুধু রুপোর প্রতিমাই নয়, এবার মৎস্য আড়তদার উন্নয়ন সমিতির থিম সংকল্প। এই পুজোমণ্ডপও তৈরি করছেন ইন্দ্রজিৎবাবু। কিন্তু কী এই সংকল্প? আসলে আবার থিমের মাধ্যমে পুজো উদ্যোক্তারা সামাজিক অবক্ষয় দূর করে সমাজ সচেতনতা জনমানসে তুলে ধরার সংকল্প নিয়েছেন। তাই এমন ভাবনা।

 

আরও পড়ুন – দুর্গাপুজো পেরিয়ে কালীপুজো- পিছু ছাড়ছে না বৃষ্টি

তাদের সংকল্প গুলি এরকম- নাবালিকাদের বিয়ে আটকানো থেকে শুরু করে শিশুশ্রম রোধ করা কিংবা মাদক থেকে মানুষকে দূরে রাখা। আর এই সবকিছুই প্রতীকী মডেল তুলে ধরা হবে পূজামণ্ডপে।

দীপাবলী মানেই আলোর উৎসব। তাই উদ্যোক্তারা অভিনব আলোকসজ্জা উপস্থাপন করবেন। সঙ্গে চারদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজ। পুজোর উদ্বোধন করবেন বলিউডের কোনও নামী তারকা। তবে তিনি কে, সেটা এখনই জানাতে চান না পূজা কমিটি কর্তারা।

                                                                                                                    ছবি – প্রকাশ পাইন

আরও পড়ুন – ঢাকায় টলিউড তারকাদের জমজমাট মেলা

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...