Wednesday, June 10, 2026

রাজ্যপালের ডাকা প্রশাসনিক বৈঠক কার্যত ‘শূন্য’, ক্ষোভ উগরে দিলেন ধনকর

Date:

Share post:

আবার রাজ্যপাল-রাজ্যের সংঘাত। এবার রাজ্যপালের ডাকা উত্তর ২৪ পরগণার প্রশাসনিক বৈঠকে জেলাশাসককে বাদ দিয়ে আর কোনও প্রশাসনিক কর্তা বা জনপ্রতিনিধি কেউই হাজির হলেন না। কার্যত রাজ্যপাল এই অনুপস্থিতিকে ‘ইচ্ছাকৃত বয়কট’ হিসেবেই দেখছেন এবং সংবাদমাধ্যমকে পরিষ্কার ভাষায় জানিয়েছেন, এটা অনৈতিক ও অসংবিধানিক। একজন ‘হেড অফ দ্য স্টেট’ এর সঙ্গে রাজ্য সরকার এরকম আচরণ করতে পারেন না।

উত্তর ২৪ পরগণার ধামাখালিতে প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন রাজ্যপাল। আমন্ত্রিত ছিলেন প্রশাসনিক কর্তা এবং জনপ্রতিনিধিরা। বৈঠক করতে চেয়ে রাজ্য প্রশাসনের কাছে ১৭ অক্টোবর চিঠি পাঠান রাজ্যপাল জয়দীপ ধনকর। কিন্তু ২১ তারিখ বসিরহাটের জেলাশাসক তাঁকে চিঠি দিয়ে জানান, মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের কারণে প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিরা বৈঠকে থাকতে পারবেন না। রাজ্যপাল কিছুটা অবাক হলেও এদিন বৈঠকে আসেন এবং কাউকে না পেয়ে ক্ষুব্ধ ও বিরক্ত হয়ে সংবাদমাধ্যমকে বলেন, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে গিয়েছেন তো কি হয়েছে, রাজ্যের কাজ তো আর থেমে থাকবে না। রাজ্যে একজন সর্বোচ্চ সাংবিধানিক ব্যক্তি চাইলেই রাজ্যের যে কোনও জায়গায় যেতে পারেন, বৈঠক করতে পারেন। এটা তাঁর সাংবিধানিক অধিকার। রাজ্য প্রশাসন যা করলো তা অনৈতিক, অসংবিধানিক। এটা রাজ্যপাল পদের অমর্যাদা করা হয়েছে।

Related articles

কংগ্রেস-তৃণমূল সমীকরণ: দিল্লিতে জরুরিভিত্তিতে বৈঠক জাতীয় কংগ্রেসের

দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে কি না, তা নিয়ে এখনও মুখ খোলেনি কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।...

“এই মুহূর্তে আমার সমস্ত মনোযোগ…”: জেলমুক্তির পরে প্রথম পোস্টে কাকে স্মরণ অর্পিতার!

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২ বছর ৪ মাস জেলে কাটিয়ে ২০২৪-এর নভেম্বরে মুক্তি পান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের...

আফগান-পাক সীমান্তে বিমান হানায় ১১ জন শিশু-সহ মৃত ২৬

ফের আফগান-পাক (Afganistan-Pakistan Conflict) সীমান্তে ভয়াবহ বিমানহানা চালাল পাকিস্তানের বায়ুসেনা। ঘটনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। মঙ্গলবার রাত থেকেই...

দিল্লিতে কংগ্রেস-তৃণমূলের কাছাকাছি আসা: বহিষ্কৃত ঋতব্রতকে জবাব কুণালের

কেন্দ্রে নতুন করে কংগ্রেস ও তৃণমূলের জোট জল্পনা। দুই দলের দুই শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরপর দুই দিন ধরে...