Friday, March 27, 2026

দুষ্মন্তকে পাশে পেল বিজেপি, হরিয়ানা হাতের মুঠোয়

Date:

Share post:

দীর্ঘ টালবাহানার পর শেষে পদ্মেই হাত রাখলেন দুষ্মন্ত সিং চৌতালা।
হরিয়ানায় সরকার গঠন করতে জননায়ক জনতা পার্টির সমর্থন পেল বিজেপি। দলের সভাপতি দুষ্মন্ত চৌতালাকে পাশে বসিয়ে খট্টর জানালেন, হরিয়ানায় জেজেপি-বিজেপি জোট সরকার চালাবে। শুধু তাই নয়, জেজেপিকে উপমুখ্যমন্ত্রীর পদও ছেড়ে দেওয়া হবে।

হরিয়ানায় সরকার গড়তে দরকার 46 আসন। কিন্তু বিজেপির ঝুলিতে রয়েছে মাত্র 40টি আসন। ত্রিশঙ্কু বিধানসভায় সরকার গড়ার সম্ভাবনা ছিল কংগ্রেসেরও। জল্পনা ছিল হয়তো জেজেপি সমর্থন জানাবে কংগ্রেসকেই। কিন্তু বৃহস্পতিবারই দুষ্মন্ত সিং স্পষ্ট করে দেন, যারা সরকার করতে পারবে তিনি তাদের সমর্থন দেবেন। এই পরিস্থিতিতে তাঁকেই সবচেয়ে শক্তিশালী জোট সঙ্গী বলে মনে করে গেরুয়া শিবির। কারণ জেজেপির দখলে রয়েছে 10 টি আসন। কিন্তু সে কথায় ভরসা রেখে, নির্দল 7 বিধায়ককে আগেই টেনে নিয়েছিল বিজেপি। এবার জেজেপি-র সমর্থনও পেল তারা।

দুদলের নেতৃত্বের আলোচনা চলছিল। তবে, শুক্রবার সন্ধেয় দিল্লিতে অমিত শাহের বাড়িতে সমঝোতা চূড়ান্ত হয়।
অমিত শাহ সাংবাদিক বৈঠকে জানান, হরিয়ানার জনতার জনাদেশের সম্মান করেই দু দল সিদ্ধান্ত নিয়েছে যে বিজেপি ও জেজেপি একসঙ্গে সরকার চালাবে।

শনিবারই রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়ে চিঠি দেওয়ার সম্ভাবনা বিজেপির।

Related articles

জ্বালানির পর এবার বাড়তে চলেছে ৭৬৭ জরুরি ওষুধের দাম!

গ্যাস, পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস অবস্থা আমজনতার। এবার মধ্যবিত্তের পকেটের খরচ বাড়িয়ে মেডিক্যাল পরিষেবাতেও মূল্যবৃদ্ধির কোপ। জাতীয় ওষুধ...

বিকেলে কালবৈশাখীর সম্ভাবনা! বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা

শুক্রের সকাল থেকে রোদের দাপট দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ রাজ্যজুড়ে দফায় দফায় ঝড় বৃষ্টির দুর্যোগ চলতে পারে, সঙ্গী...

পেট্রোল-ডিজেলে কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্ত, খুচরো বাজারে দামের পরিবর্তন নেই!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে উর্ধ্বমুখী জ্বালানির দাম। দিন কয়েক আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে, ক্রুড অয়েলের...

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...