Friday, June 26, 2026

উদ্ধব ঠাকরেকে চমক দেওয়া প্রস্তাব, মহারাষ্ট্রে বিজেপির অস্বস্তি

Date:

Share post:

মহারাষ্ট্রে দেবেন্দ্র ফড়নবিশ যে সরকার গড়ছেন, তা প্রায় নিশ্চিত, দাবি বিজেপির। কিন্তু শিবসেনা পাল্টা চাপের খেলা শুরু করে দিল। আজ উদ্ধব ঠাকরের নেতৃত্বে সেনা বিধায়করা বৈঠকে বসছেন। তার আগে উদ্ধব স্পষ্ট ভাষায় জানিয়েছেন, জনাদেশের দিকে তাকাক বিজেপি। নিজেদের সুপার পাওয়ার যেন না মনে করে। আমরা কিন্তু মাটিতে পা দিয়েই চলেছি। অর্থাৎ উপ মুখ্যমন্ত্রী কিংবা অর্থ বা স্বরাষ্ট্র দফতর যে সেনার প্রাথমিক দাবি, তা বলার অপেক্ষা রাখে না। আবার আড়াই বছর করে মুখ্যমন্ত্রী থাকার প্রস্তাবও আজকের সেনার বৈঠক থেকে স্থির করে বিজেপিকে ফাঁপড়ে ফেলতে চিত্রনাট্য সাজানো হচ্ছে বলে খবর। ফড়নবিশ এই বিবাদ সামলাতে না পারলে যে অমিত শাহকে আসরে নামতে হবে, তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে উদ্ধবের কাছে এক প্রভাবশালী শিল্পপতির তরফে অদ্ভুত এক প্রস্তাব গিয়েছে। প্রস্তাবে শিবসেনাকে মুখ্যমন্ত্রিত্বের টোপ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কং-এনসিপি বাইরে থেকে সমর্থন করবে। এই প্রস্তাবে চমকে যান খোদ শিবসেনা নেতাই। আজকের বৈঠকে সে নিয়েও যে আলোচনা হবে, তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...