Friday, March 27, 2026

এবার চাম্পাহাটির বাজি বাজার কাঁপাচ্ছে ডেয়ারি মিল্ক, হ্যাপি বার্থডে, ক্যাডবেরি!

Date:

Share post:

একটা সময়ে চাষবাষ ও কলকাতায় কাজ করে এদের সংসার চলত। কিন্তু এখন দিন বদলেছে। এখন কালীপুজো ও দীপাবলী উৎসবে আতসবাজির আলো দক্ষিণ চব্বিশ পরগণার চাম্পাহাটিরন হাড়ালের বাসিন্দাদের সংসারে আলো জ্বালায়। এখন আর সিজন ব্যবসা নয়, চাম্পাহাটির বাজি শিল্পকার্য সারা বছরের। যা আরও বেশি ব্যস্ত হয়ে পরে দীপাবলির সময়ে।

ময়দান বাজি বাজারে এবার চমক যদি হয় শিবকাশির ফেসবুক-হোয়াটসঅ্যাপ-গুগল বাজি, তাহলে চাম্পাহাটির বাজি বাজার এবার কাঁপাচ্ছে ডেয়ারি মিল্ক, হ্যাপি বার্থডে, ক্যাডবেরি বাজির রমরমাতে। দুর্গাপুজোর রেশ কাটে না কাটতেই চরম ব্যস্ততা চাম্পাহাটির হাড়ালের বাজি গ্রামে।

একটা সময়ে চকলেট বোমা, দোদোমা, কালিপটকা, হাওই রকেট ইত্যাদি শব্দ বাজির জন্য বিখ্যাত ছিল। কিন্তু এখন সেখানকার বাজির বাজারে চকোলেট বোমার চাহিদা কমেছে। তাই শব্দবাজি ছেড়ে তৈরি হচ্ছে নানা ধরণের আতসবাজি।

এখন চাম্পাহাটির হাড়াল গ্রামে ব্যস্ততা তুঙ্গে। ঘরে ঘরে তৈরি হচ্ছে আতসবাজি। কেউ তৈরি করছেন বাজির মশলা। কেউ খোলে মশলা ভরছেন। তুবড়ি, ফুলঝুরি, চরকি, রংমশালের সঙ্গেই তৈরি হচ্ছে ডেয়ারি মিল্ক, হ্যাপি বার্থডে, ক্যাডবেরি বাজি।

সবমিলিয়ে প্রাকৃতিক বিপর্যয়কে তোয়াক্কা না করে বাজি উৎসবে জমে উঠেছে চাম্পাহাটির ছোট্ট গ্রাম হাড়াল। আর তাতে নতুন মাত্রা যোগ করেছে ডেয়ারি মিল্ক, হ্যাপি বার্থডে, ক্যাডবেরি!

Related articles

৪২ হাজার মেট্রিক টন LPG ভারতে, অশান্তির মধ্যে হরমুজ পেরিয়ে এল ‘জগ বসন্ত’

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে ভারতে গ্যাসের সংকট দেখা দিয়েছে। তবে ভারতে যে গ্যাসের হাহাকার দেখা দিয়েছে তা মানতে...

জ্বালানির পর এবার বাড়তে চলেছে ৭৬৭ জরুরি ওষুধের দাম!

গ্যাস, পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস অবস্থা আমজনতার। এবার মধ্যবিত্তের পকেটের খরচ বাড়িয়ে মেডিক্যাল পরিষেবাতেও মূল্যবৃদ্ধির কোপ। জাতীয় ওষুধ...

বিকেলে কালবৈশাখীর সম্ভাবনা! বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা

শুক্রের সকাল থেকে রোদের দাপট দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ রাজ্যজুড়ে দফায় দফায় ঝড় বৃষ্টির দুর্যোগ চলতে পারে, সঙ্গী...

পেট্রোল-ডিজেলে কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্ত, খুচরো বাজারে দামের পরিবর্তন নেই!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে উর্ধ্বমুখী জ্বালানির দাম। দিন কয়েক আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে, ক্রুড অয়েলের...