Saturday, June 20, 2026

দুই রাজ্যে ভোট ও কিছু তথ্য

Date:

Share post:

দেবাশীষ বিশ্বাস

5 মাস আগে হয়ে যাওয়া লোকসভা ভোটে, হরিয়ানায় BJP পেয়েছিল 58% ভোট, সদ্য নির্বাচনে তারা প্রায় 12% ভোট খুইয়ে পেয়েছে 36.5% ভোট। পেয়েছে 40 টি আসন, তারপর MLA কিনতে টাকার থলি দিচ্ছেন আদানী রা, ফল পরে জানা যাবে।

লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে BJP শিবসেনা জোট পেয়েছিল 51% ভোট, সেখানে সদ্য নির্বাচনে তারা 9% মত ভোট খুইয়ে পেয়েছে 42.18% ভোট।

গত বিধানসভা ভোটে মহারাষ্ট্রে BJP আর শিবসেনা আলাদা আলাদা লড়েছিল। BJP পেয়েছিল 27.8% ভোট, আসন পেয়েছিল 122 টি। সেনা পেয়েছিল 19.4% ভোট, আসন 63 টি। দুয়ে মিলে 185 আসন আর 47.2% ভোট হয় (যদিও রাজনীতি তে এভাবে সরাসরি ভোট যোগ করা যায়না, তাও একটা আন্দাজ পাওয়া যায় হিন্দুত্ববাদী ভোট সংখ্যার)। এবারে একসাথে লরেও সেটা ধরে রাখা যায়নি।

মনে রাখা ভালো হরিয়ানা এবং মহারাষ্ট্রে মূল বিরোধী কংগ্রেস প্রায় লড়াইয়ের ময়দানে ই ছিলোনা। মহারাষ্ট্রে যেটুকু প্রতিরোধ গড়ে তুলেছিল তা বামেরা। তাঁরা সাধ্যমতো তীব্র লড়াই করেছে। কিন্তু সারা রাজ্যে লড়াই করার মতন সংগঠন তাঁদের নেই। তাঁরা কিন্তু সরাসরিভাবে প্রচার করেছিল যে বামদের পছন্দ না হলে বা বাম না থাকলে ভোট কংগ্রেস কে দিন। কংগ্রেস ফল পেয়েছে।

স্পষ্ট বোঝা যাচ্ছে ঘৃণা, বিদ্বেষ, মিথ্যা ছড়ানোর রাজনীতি মানুষ পছন্দ করেছেন না। এবং এই হিংস্র বিদ্বেষমূলক রাজনীতি প্রত্যাখ্যান করে রুখে দাঁড়াচ্ছেন সংখ্যাগুরু হিন্দুরা ই, কারন এই দুই রাজ্যে মুসলিম জনসংখ্যা মোটেই গুরুত্বপূর্ণ নয়।

এরপর আরো বেশ কিছু রাজ্যে যে 42 টি মতন বিধানসভা সিট এ উপনির্বাচনে BJP র আরো হাঁড়ির হাল, সেখানে বহু জায়গায় ভোট কমেছে 20-25%।

তথ্যসূত্র: ECI web portal

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় যাওয়ার জন্য মুখিয়ে রয়েছি: রাজ্যপাল

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...