Friday, March 27, 2026

কোনও অস্ত্রপচারের প্রয়োজন নেই বুমরার

Date:

Share post:

যশপ্রীত বুমরার পিঠে অস্ত্রপচার নাও হতে পারে। এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা। পিঠের স্ট্রেস ফ্যাকচারের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে ছিলেন না বুমরা। তাঁর জায়গায় উমেশ যাদবের ওপর ভরসা করতে হয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। এমনকি বুমরার পিঠে অস্তপচাররও একটা প্রবল সম্ভাবনা ছিল। তার ফলে তাঁর বেশ কয়েক মাস মাঠের বাইরে থাকার আশঙ্কা ছিল। কিন্তু তাঁর অস্ত্রপচার নাও হতে পারে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন – ঘরের ছেলেকে রাজকীয় সম্বর্ধনা সিএবির, অতিথি তালিকায় আজহার-লক্ষ্মণ

পিঠের অস্ত্রপচারের জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন বুমরা। সেখানকার বিশেষজ্ঞরা প্রথম যশপ্রীতের পিঠের চোট পরীক্ষা করে দেখেন। তারপর তাঁরা জানিয়েছেন যে, বুমরার কোনও অস্ত্রপচারের প্রয়োজন নেই। ব্যয়ামের মাধ্যমেই এই চোট সেরে যাবে বলে জানিয়েছেন লন্ডনের চিকিৎসকেরা।

এই বিষয়ে এক বিসিসিআই কর্তা বলেছেন, ‘বুমরার চোট দ্রুত সারছে। ইতিমধ্যেই বুমরা হাটতে ও হাল্কা ব্যয়াম করতে শুরু করেছে। দীপাবলির পর বোর্ডের ফিজিও নীতিন প্যটেল ওর পিঠের চোট পরীক্ষা করবেন। আশা করছি ও দ্রুত সেরে উঠবে।’ এখন দেখার আসন্ন টি-২০ বিশ্বকাপের কত আগে বুমরা সেরে ওঠেন।

আরও পড়ুন – বৃষ্টিস্নাত যুবভারতীতে দুরন্ত জয় এটিকের

Related articles

বিকেলে কালবৈশাখীর সম্ভাবনা! বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা

শুক্রের সকাল থেকে রোদের দাপট দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ রাজ্যজুড়ে দফায় দফায় ঝড় বৃষ্টির দুর্যোগ চলতে পারে, সঙ্গী...

পেট্রোল-ডিজেলে কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্ত, খুচরো বাজারে দামের পরিবর্তন নেই!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে উর্ধ্বমুখী জ্বালানির দাম। দিন কয়েক আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে, ক্রুড অয়েলের...

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...

আজ বিনপুরে বিরবাহার সমর্থনে জনসভা অভিষেকের, প্রচার কর্মসূচি কোলাঘাট- কুলপিতেও

বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিনপুরে (Binpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন...